মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের সুপারিশ করেছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে একজন প্রশাসক ও ১২ জন সদস্যের একটি প্রস্তাবিত তালিকা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তবে প্রশাসক ও সদস্য নির্বাচনে যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন না করা এবং আইনি জটিলতা নিয়ে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে বিতর্ক।
খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার (২ জুন) গজারিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হামিদা মুস্তফা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সুপারিশপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত তালিকায় মোহাম্মদ এবাদুল হককে প্রশাসক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া ৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৯ জন সাধারণ সদস্যের নাম প্রস্তাব করা হয়েছে।
এদিকে প্রস্তাবিত এই তালিকা নিয়ে স্থানীয় পর্যায়ে আপত্তি উঠেছে। বিশেষ করে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে নাসরিন সুলতানা নাসিমার নাম প্রস্তাব করায় স্থানীয় একটি পক্ষ ক্ষোভ প্রকাশ করেছে। অভিযোগ রয়েছে তিনি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং তার দুই ছেলে বর্তমানে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়া ৮ নং ওয়ার্ডের সদস্য হিসেবে প্রস্তাবিত রাজিব এবং ৯ নং ওয়ার্ডের সদস্য হিসেবে মো. সবুজের নাম নিয়েও স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ এই কমিটি গঠনের সময় জনগণের মতামত উপেক্ষিত হয়েছে।
এ বিষয়ে বাউশিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান বলেন, 'জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এমন অভিযোগ সঠিক নয়। আমি সাধ্যমতো জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। তাছাড়া আগামী ১৫ জুলাই পর্যন্ত এই ইউপিতে প্রশাসক নিয়োগের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।'
বিষয়টি নিয়ে গজারিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হামিদা মুস্তফা বলেন, 'মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করেই আমরা একটি প্রস্তাব পাঠিয়েছি। কোনো আইনি জটিলতা বা অন্য কোনো সমস্যা থাকলে তা মন্ত্রণালয় দেখবে।'
আইনি জটিলতার বিষয়ে অ্যাডভোকেট নাজমুল হুদা বলেন, 'আগামী ১৫ জুলাই পর্যন্ত উচ্চ আদালত কর্তৃক এই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের ওপর স্থগিতাদেশ রয়েছে। সেই স্থগিতাদেশ রহিত না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগের আইনি কোনো সুযোগ নেই। তাছাড়া সরকার যেহেতু আগস্ট-সেপ্টেম্বর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করছে সেহেতু স্বল্প সময়ের জন্য সরকার প্রশাসক নিয়োগ দেবে কি না তা নিয়ে প্রশ্ন থেকে যায়।'
এ বিষয়ে মুন্সীগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব বলেন, 'ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে এটি সত্য। তবে বর্তমান চেয়ারম্যান নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে না পারায় সেবা প্রত্যাশীরা ভোগান্তিতে পড়ছেন। বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হলে তারা আমাদের কাছে প্রশাসক ও একটি সহায়তা কমিটির নাম প্রস্তাব চেয়ে পাঠায়। আমরা সেই প্রস্তাব পাঠিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে নেবে। আমাদের পাঠানো প্রস্তাবটি কোনো চূড়ান্ত কিছু নয়।'

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

মতামত