আপডেট : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় বাড়ছে চুরি-ডাকাতি, মহাসড়কের পকেট রোডে সিসি ক্যামেরা স্থাপনের দাবি.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিভিন্ন পকেট রোড ব্যবহার করে গ্রামে প্রবেশ এবং অপরাধ সংঘটনের পর একই পথে দ্রুত পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। 
 
এ পরিস্থিতিতে অপরাধীদের শনাক্ত ও চলাচল নিয়ন্ত্রণে মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের আঁধারে সংঘবদ্ধ চোর ও ডাকাত চক্র বিভিন্ন যানবাহন নিয়ে গ্রামাঞ্চলে প্রবেশ করছে। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি-ডাকাতি শেষে তারা দ্রুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে এলাকা ত্যাগ করছে। পকেট রোড গুলোতে পর্যবেক্ষণের ব্যবস্থা না থাকায় অপরাধীদের ব্যবহৃত যানবাহন শনাক্ত করা এবং তাদের গতিপথ সম্পর্কে তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
 
ভবেরচর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ইদানীং রাতে ঘুমানো দায় হয়ে পড়েছে। ডাকাত দল গাড়ি নিয়ে গ্রামে ঢুকে পড়ে। চুরি-ডাকাতি শেষে আবার মহাসড়ক দিয়ে পালিয়ে যায়। পকেট রোড  গুলোতে সিসি ক্যামেরা থাকলে কোনো গাড়ি কখন ঢুকছে বা বের হচ্ছে, তার প্রমাণ পাওয়া যেত।
 
বরইকান্দি-ভাটেরচর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, গ্রামের প্রবেশমুখ গুলোতে প্রশাসনের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধীরা অনেকটাই নিরুৎসাহিত হবে।জননিরাপত্তার স্বার্থে দ্রুত এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরা স্থাপনের দাবি জানান তিনি।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম বলেন, স্থানীয়দের দাবিটি যৌক্তিক এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মহাসড়কের পকেট রোড গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চুরি-ডাকাতি প্রতিরোধে রাতে পুলিশের বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় বাড়ছে চুরি-ডাকাতি, মহাসড়কের পকেট রোডে সিসি ক্যামেরা স্থাপনের দাবি.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় বাড়ছে চুরি-ডাকাতি, মহাসড়কের পকেট রোডে সিসি ক্যামেরা স্থাপনের দাবি.

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিভিন্ন পকেট রোড ব্যবহার করে গ্রামে প্রবেশ এবং অপরাধ সংঘটনের পর একই পথে দ্রুত পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। 
 
এ পরিস্থিতিতে অপরাধীদের শনাক্ত ও চলাচল নিয়ন্ত্রণে মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের আঁধারে সংঘবদ্ধ চোর ও ডাকাত চক্র বিভিন্ন যানবাহন নিয়ে গ্রামাঞ্চলে প্রবেশ করছে। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি-ডাকাতি শেষে তারা দ্রুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে এলাকা ত্যাগ করছে। পকেট রোড গুলোতে পর্যবেক্ষণের ব্যবস্থা না থাকায় অপরাধীদের ব্যবহৃত যানবাহন শনাক্ত করা এবং তাদের গতিপথ সম্পর্কে তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
 
ভবেরচর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ইদানীং রাতে ঘুমানো দায় হয়ে পড়েছে। ডাকাত দল গাড়ি নিয়ে গ্রামে ঢুকে পড়ে। চুরি-ডাকাতি শেষে আবার মহাসড়ক দিয়ে পালিয়ে যায়। পকেট রোড  গুলোতে সিসি ক্যামেরা থাকলে কোনো গাড়ি কখন ঢুকছে বা বের হচ্ছে, তার প্রমাণ পাওয়া যেত।
 
বরইকান্দি-ভাটেরচর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, গ্রামের প্রবেশমুখ গুলোতে প্রশাসনের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধীরা অনেকটাই নিরুৎসাহিত হবে।জননিরাপত্তার স্বার্থে দ্রুত এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরা স্থাপনের দাবি জানান তিনি।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম বলেন, স্থানীয়দের দাবিটি যৌক্তিক এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মহাসড়কের পকেট রোড গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চুরি-ডাকাতি প্রতিরোধে রাতে পুলিশের বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত