আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় বিয়ের প্রলোভনে নার্সকে ধর্ষণ ও ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

 মুন্সীগঞ্জের গজারিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক বেসরকারি হাসপাতালে কর্মরত নার্সের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী নার্স মুন্সীগঞ্জের গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
​অভিযুক্ত পুলিশ সদস্যের নাম রুমান হোসেন (২৮)। তিনি জামালপুর সদর উপজেলার ডৌয়াতলা গ্রামের আক্তার আলীর ছেলে। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
​ভুক্তভোগী জানান, ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুমান হোসেনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্রে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সাময়িক যোগাযোগ বন্ধ থাকলেও ২০২৫ সালের শেষের দিকে রুমান পুনরায় তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং বিয়ের প্রস্তাব দেন। পারিবারিক ঋণ শোধের কথা বলে রুমান বিভিন্ন দফায় তাঁর কাছ থেকে টাকা দাবি করেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী ও তাঁর পরিবার রুমানকে নগদ, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৪ বারে সর্বমোট ৮ লাখ টাকা প্রদান করেন। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে রুমান তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ চলতি বছরের মার্চে বিয়ের কথা বলে তাঁকে সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন রুমান; কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করে তাঁকে বাসায় পৌঁছে দেন। পরবর্তীতে টাকা ফেরত ও বিয়ের তারিখ নির্ধারণের জন্য চাপ দিলে রুমান নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের ৫ জুন বিয়ের দিন ধার্য করা হলেও সেদিন রুমান বা তাঁর পরিবারের কোনো সদস্য উপস্থিত হননি। ঘটনার পর থেকে রুমান তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ করে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
​ভুক্তভোগীর বাবা বলেন, "আমরা রুমানের স্থায়ী ঠিকানায় খোঁজ নিয়ে জানতে পারি রুমান হোসেন পূর্বে থেকেই বিবাহিত এবং তাঁর সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মূলত আমার মেয়ের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই সে মিথ্যার আশ্রয় নিয়েছিল। আমরা এই ঘটনার উপযুক্ত বিচার চাই।"
 
​এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য রুমান হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
 
​গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় বিয়ের প্রলোভনে নার্সকে ধর্ষণ ও ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় বিয়ের প্রলোভনে নার্সকে ধর্ষণ ও ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image
 মুন্সীগঞ্জের গজারিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক বেসরকারি হাসপাতালে কর্মরত নার্সের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী নার্স মুন্সীগঞ্জের গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
​অভিযুক্ত পুলিশ সদস্যের নাম রুমান হোসেন (২৮)। তিনি জামালপুর সদর উপজেলার ডৌয়াতলা গ্রামের আক্তার আলীর ছেলে। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
​ভুক্তভোগী জানান, ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুমান হোসেনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্রে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সাময়িক যোগাযোগ বন্ধ থাকলেও ২০২৫ সালের শেষের দিকে রুমান পুনরায় তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং বিয়ের প্রস্তাব দেন। পারিবারিক ঋণ শোধের কথা বলে রুমান বিভিন্ন দফায় তাঁর কাছ থেকে টাকা দাবি করেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী ও তাঁর পরিবার রুমানকে নগদ, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৪ বারে সর্বমোট ৮ লাখ টাকা প্রদান করেন। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে রুমান তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ চলতি বছরের মার্চে বিয়ের কথা বলে তাঁকে সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন রুমান; কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করে তাঁকে বাসায় পৌঁছে দেন। পরবর্তীতে টাকা ফেরত ও বিয়ের তারিখ নির্ধারণের জন্য চাপ দিলে রুমান নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের ৫ জুন বিয়ের দিন ধার্য করা হলেও সেদিন রুমান বা তাঁর পরিবারের কোনো সদস্য উপস্থিত হননি। ঘটনার পর থেকে রুমান তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ করে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
​ভুক্তভোগীর বাবা বলেন, "আমরা রুমানের স্থায়ী ঠিকানায় খোঁজ নিয়ে জানতে পারি রুমান হোসেন পূর্বে থেকেই বিবাহিত এবং তাঁর সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মূলত আমার মেয়ের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই সে মিথ্যার আশ্রয় নিয়েছিল। আমরা এই ঘটনার উপযুক্ত বিচার চাই।"
 
​এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য রুমান হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
 
​গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত