আপডেট : সোমবার, ২৯ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় উৎসবমুখর পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
​গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে অবস্থিত প্রভাতি কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক আলহাজ্ব হাসান জাহাঙ্গীর প্রধান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মেধা যাচাই করতে হলে প্রয়োজন হয় সুস্থ প্রতিযোগিতার। এরই ধারাবাহিকতায় প্রতিবছর অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করছে, যা ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে। অভিভাবকরাও তাদের মেধাবী সন্তানদের সাফল্যে আনন্দিত হচ্ছেন। তিনি আরও বলেন, শিশুদের প্রতি আমাদের মানবিক হতে হবে এবং তাদেরকে আন্তরিক ভাবে সময় দিতে হবে।
 
​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিশুদের মানসিক বিকাশের স্বার্থে অপ্রয়োজনে ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ পরামর্শ দেন।
 
​বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুক্তার হোসেনের (বি.এ) সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মেম্বার, সদস্য সোহেল আহম্মেদ প্রধান প্রমুখ।
 
​এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাউশিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক এস এম গোলাম মোস্তফা। এছাড়াও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
​আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার বিতরণী পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় উৎসবমুখর পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
​গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে অবস্থিত প্রভাতি কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক আলহাজ্ব হাসান জাহাঙ্গীর প্রধান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মেধা যাচাই করতে হলে প্রয়োজন হয় সুস্থ প্রতিযোগিতার। এরই ধারাবাহিকতায় প্রতিবছর অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করছে, যা ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে। অভিভাবকরাও তাদের মেধাবী সন্তানদের সাফল্যে আনন্দিত হচ্ছেন। তিনি আরও বলেন, শিশুদের প্রতি আমাদের মানবিক হতে হবে এবং তাদেরকে আন্তরিক ভাবে সময় দিতে হবে।
 
​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিশুদের মানসিক বিকাশের স্বার্থে অপ্রয়োজনে ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ পরামর্শ দেন।
 
​বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুক্তার হোসেনের (বি.এ) সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মেম্বার, সদস্য সোহেল আহম্মেদ প্রধান প্রমুখ।
 
​এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাউশিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক এস এম গোলাম মোস্তফা। এছাড়াও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
​আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার বিতরণী পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত