আপডেট : সোমবার, ০৮ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০টিই চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদগুলো শূন্য থাকায় বিদ্যালয় গুলোর প্রশাসনিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে কোমলমতি ছাত্র ছাত্রীদের লেখাপড়া।
 
​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গজারিয়ায় মোট ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে স্থায়ী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন মাত্র ২৩ জন। আর ২৪টি বিদ্যালয়ে চলতি দায়িত্বে প্রধান শিক্ষকের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। বাকি ৪০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। 
 
প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে ৪১টি। অথচ এই বিদ্যালয়গুলোতে মোট ১১ হাজার ১৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছে, যার মধ্যে বালক ৫ হাজার ৩৪৯ জন এবং বালিকা ৫ হাজার ৬৬৯ জন।
 
​সরেজমিনে উপজেলার ভিটিকান্দি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, বদলি এবং অবসরে যাওয়ার কারণে বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে। ফলে বাধ্য হয়ে সহকারী শিক্ষকদের মধ্য থেকেই একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে।
 
​বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মাত্র চার থেকে পাঁচজন শিক্ষক থাকেন। সেখানে প্রধান শিক্ষকের পদ শূন্য হলে একজন সহকারী শিক্ষককে প্রশাসনিক দায়িত্ব নিতে হয়। ফলে পাঠদানের জন্য শিক্ষকের সংকট তৈরি হয়। তার ওপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রতি মাসের একটি বড় সময় জুড়ে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ব্যাংকসহ বিভিন্ন দপ্তরে দাপ্তরিক কাজে দৌড়ঝাঁপ করতে হয়। এতে শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।
 
​এদিকে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। স্থানীয় কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, একটি বিদ্যালয়ের মূল চালিকাশক্তি হলেন প্রধান শিক্ষক। তিনিই যদি না থাকেন, তবে পড়াশোনার মান ধরে রাখা সম্ভব নয়। সুষ্ঠুভাবে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে স্কুলগুলোতে জরুরি ভিত্তিতে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।
 
​যোগাযোগ করা হলে গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ পারভীন জানান, শূন্য পদগুলোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রধান ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। এছাড়াও নির্ধারিত ছক অনুযায়ী প্রতি মাসের আপডেট তথ্য পাঠানো হচ্ছে।
 
​তিনি আরও জানান, যেসব সহকারী শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তাদের নামের একটি তালিকাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। খুব দ্রুতই এই শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান.

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০টিই চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদগুলো শূন্য থাকায় বিদ্যালয় গুলোর প্রশাসনিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে কোমলমতি ছাত্র ছাত্রীদের লেখাপড়া।
 
​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গজারিয়ায় মোট ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে স্থায়ী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন মাত্র ২৩ জন। আর ২৪টি বিদ্যালয়ে চলতি দায়িত্বে প্রধান শিক্ষকের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। বাকি ৪০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। 
 
প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে ৪১টি। অথচ এই বিদ্যালয়গুলোতে মোট ১১ হাজার ১৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছে, যার মধ্যে বালক ৫ হাজার ৩৪৯ জন এবং বালিকা ৫ হাজার ৬৬৯ জন।
 
​সরেজমিনে উপজেলার ভিটিকান্দি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, বদলি এবং অবসরে যাওয়ার কারণে বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে। ফলে বাধ্য হয়ে সহকারী শিক্ষকদের মধ্য থেকেই একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে।
 
​বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মাত্র চার থেকে পাঁচজন শিক্ষক থাকেন। সেখানে প্রধান শিক্ষকের পদ শূন্য হলে একজন সহকারী শিক্ষককে প্রশাসনিক দায়িত্ব নিতে হয়। ফলে পাঠদানের জন্য শিক্ষকের সংকট তৈরি হয়। তার ওপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রতি মাসের একটি বড় সময় জুড়ে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ব্যাংকসহ বিভিন্ন দপ্তরে দাপ্তরিক কাজে দৌড়ঝাঁপ করতে হয়। এতে শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।
 
​এদিকে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। স্থানীয় কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, একটি বিদ্যালয়ের মূল চালিকাশক্তি হলেন প্রধান শিক্ষক। তিনিই যদি না থাকেন, তবে পড়াশোনার মান ধরে রাখা সম্ভব নয়। সুষ্ঠুভাবে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে স্কুলগুলোতে জরুরি ভিত্তিতে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।
 
​যোগাযোগ করা হলে গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ পারভীন জানান, শূন্য পদগুলোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রধান ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। এছাড়াও নির্ধারিত ছক অনুযায়ী প্রতি মাসের আপডেট তথ্য পাঠানো হচ্ছে।
 
​তিনি আরও জানান, যেসব সহকারী শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তাদের নামের একটি তালিকাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। খুব দ্রুতই এই শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত