আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ভুঁইফোড় অনলাইন ও ফেইক আইডিতে অপপ্রচার, জিডি করেও মিলছে না প্রতিকার.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল ও ফেইক ফেসবুক আইডি ব্যবহার করে চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের ছবি দিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
 
ভুক্তভোগীদের দাবি, এসব ঘটনার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও এখনো কার্যকর প্রতিকার মিলছে না।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, কয়েকদিন আগে একটি ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টালে তাঁর ছবি ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রকাশ করা হয়। শুধু সংবাদ প্রকাশেই থেমে থাকেনি, পরে তাঁকে ঢাকা মতিঝিলে গিয়ে দেখা করার জন্য চাপ দেওয়া হয়। দেখা না করলে তাঁর বিরুদ্ধে ধারাবাহিক ভাবে আরও মিথ্যা সংবাদ প্রকাশ করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
 
গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, কিছুদিন আগে নির্যাতিত বাংলাদেশ' নামে একটি ফেইক ফেসবুক আইডি থেকে তাঁর ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় তিনি গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁর অভিযোগ, একই চক্র তাঁকেও মতিঝিলে গিয়ে দেখা করার জন্য চাপ দিয়েছে। মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও ব্যক্তিগত ভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি মনে করেন।
 
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা বিভাগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত নানা তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনায় শিক্ষক সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। তাঁদের দাবি, যাচাই-বাছাই ছাড়া মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
 
অভিযোগ রয়েছে, এই চক্রের অপপ্রচার থেকে রেহাই পাননি বাউশিয়া ইউনিয়ন পরিষদের সদ্য নবনিযুক্ত প্রশাসক ও সদস্যরাও। তাঁদের ছবি ব্যবহার করে বিভিন্ন ফেইক ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
 
ভুক্তভোগীরা জানান, অপপ্রচার ও ডিজিটাল হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার এ প্রবণতা রোধ করা না গেলে সাধারণ মানুষ আরও বেশি হয়রানির শিকার হবেন।
 
গজারিয়া থানার ওসি তদন্ত সাব্বির হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পাওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয় গুলো তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ভুঁইফোড় অনলাইন ও ফেইক আইডিতে অপপ্রচার, জিডি করেও মিলছে না প্রতিকার.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ভুঁইফোড় অনলাইন ও ফেইক আইডিতে অপপ্রচার, জিডি করেও মিলছে না প্রতিকার.

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল ও ফেইক ফেসবুক আইডি ব্যবহার করে চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের ছবি দিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
 
ভুক্তভোগীদের দাবি, এসব ঘটনার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও এখনো কার্যকর প্রতিকার মিলছে না।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, কয়েকদিন আগে একটি ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টালে তাঁর ছবি ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রকাশ করা হয়। শুধু সংবাদ প্রকাশেই থেমে থাকেনি, পরে তাঁকে ঢাকা মতিঝিলে গিয়ে দেখা করার জন্য চাপ দেওয়া হয়। দেখা না করলে তাঁর বিরুদ্ধে ধারাবাহিক ভাবে আরও মিথ্যা সংবাদ প্রকাশ করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
 
গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, কিছুদিন আগে নির্যাতিত বাংলাদেশ' নামে একটি ফেইক ফেসবুক আইডি থেকে তাঁর ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় তিনি গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁর অভিযোগ, একই চক্র তাঁকেও মতিঝিলে গিয়ে দেখা করার জন্য চাপ দিয়েছে। মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও ব্যক্তিগত ভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি মনে করেন।
 
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা বিভাগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত নানা তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনায় শিক্ষক সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। তাঁদের দাবি, যাচাই-বাছাই ছাড়া মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
 
অভিযোগ রয়েছে, এই চক্রের অপপ্রচার থেকে রেহাই পাননি বাউশিয়া ইউনিয়ন পরিষদের সদ্য নবনিযুক্ত প্রশাসক ও সদস্যরাও। তাঁদের ছবি ব্যবহার করে বিভিন্ন ফেইক ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
 
ভুক্তভোগীরা জানান, অপপ্রচার ও ডিজিটাল হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার এ প্রবণতা রোধ করা না গেলে সাধারণ মানুষ আরও বেশি হয়রানির শিকার হবেন।
 
গজারিয়া থানার ওসি তদন্ত সাব্বির হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পাওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয় গুলো তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত