আপডেট : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ভুল খতিয়ানের সুযোগে জমি দখলের চেষ্টা, বসত বাড়িতে হামলা উচ্ছেদের অভিযোগ.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দক্ষিণ লামছড়ী মৌজার কাজীপুরা গ্রামে ভুল খতিয়ানের সুযোগ নিয়ে একটি পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। 
 
এ ঘটনায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও উচ্ছেদের চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গত ১৫ মে সংঘটিত ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ লামছড়ী মৌজার সিএস খতিয়ান নং-১৫৯, এসএ খতিয়ান নং-২৪৩ এবং আরএস খতিয়ান নং-১০৯-এর অন্তর্ভুক্ত আরএস ১২৪ দাগের ১৬ শতাংশ জমির প্রকৃত মালিক কাজীপুরা গ্রামের মৃত আহছান উল্লাহর ছেলে শাহিন মিয়া ও তাঁর পরিবার। তারা প্রায় পাঁচ দশক ধরে ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখলে রয়েছেন।
 
ভুক্তভোগীদের দাবি, আরএস জরিপের সময় ভুলবশত প্রকৃত মালিকদের নাম বাদ দিয়ে স্থানীয় সুলতান আহাম্মদ ও মৃত মজিবুর রহমানের ওয়ারিশদের নাম রেকর্ডভুক্ত করা হয়। এ ভুল সংশোধনের দাবিতে শাহিন মিয়া গজারিয়া সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন।
 
অভিযোগ রয়েছে, মামলা দায়েরের পর থেকে বিবাদীপক্ষ মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৫ মে তারা দলবল নিয়ে শাহিন মিয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও উচ্ছেদের চেষ্টা করে।
 
স্থানীয় বাসিন্দা ইয়াহিয়া খান বলেন, ‘জন্মের পর থেকেই দেখে আসছি শাহিন মিয়ার পরিবার এ জমি ভোগদখল করছে। তবে দুই বছর ধরে একটি পক্ষ দাবি করছে, ১৯৬৫ সালে রাহাতুন নেসা নামে এক নারীর কাছ থেকে তারা জমিটি কিনেছে। কিন্তু দলিলে ওই নারীর নাম থাকলেও এলাকায় তাঁর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে একাধিক সালিশও হয়েছে।
 
স্থানীয় ইউপি সদস্য সুলতান বেপারী বলেন, যারা জমির দাবি করছে তারা রাহাতুন নেসা নামে এক নারীর কাছ থেকে ক্রয়ের কথা বলছে। দলিল অনুযায়ী তাদের নামে আরএস রেকর্ড হলেও বাস্তবে ওই নারীর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ কারণে স্থানীয় সালিশে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা জমিটি শাহিন মিয়াদের বলেই মত দেন।
 
শাহিন মিয়া বলেন, ‘জালিয়াতির মাধ্যমে খতিয়ান করিয়েও তারা ক্ষান্ত হয়নি। এখন আমাদের পৈতৃক ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। আমরা নানা ধরনের হুমকি পাচ্ছি। প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু বিচার চাই।
 
এ বিষয়ে অভিযুক্ত সুলতান আহাম্মদের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর পুত্রবধূ পপি আক্তার বলেন, ‘তিনি বাড়িতে নেই। পরে এ বিষয়ে কথা বলবেন।
 
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রুবেল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ভুল খতিয়ানের সুযোগে জমি দখলের চেষ্টা, বসত বাড়িতে হামলা উচ্ছেদের অভিযোগ.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ভুল খতিয়ানের সুযোগে জমি দখলের চেষ্টা, বসত বাড়িতে হামলা উচ্ছেদের অভিযোগ.

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দক্ষিণ লামছড়ী মৌজার কাজীপুরা গ্রামে ভুল খতিয়ানের সুযোগ নিয়ে একটি পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। 
 
এ ঘটনায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও উচ্ছেদের চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গত ১৫ মে সংঘটিত ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ লামছড়ী মৌজার সিএস খতিয়ান নং-১৫৯, এসএ খতিয়ান নং-২৪৩ এবং আরএস খতিয়ান নং-১০৯-এর অন্তর্ভুক্ত আরএস ১২৪ দাগের ১৬ শতাংশ জমির প্রকৃত মালিক কাজীপুরা গ্রামের মৃত আহছান উল্লাহর ছেলে শাহিন মিয়া ও তাঁর পরিবার। তারা প্রায় পাঁচ দশক ধরে ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখলে রয়েছেন।
 
ভুক্তভোগীদের দাবি, আরএস জরিপের সময় ভুলবশত প্রকৃত মালিকদের নাম বাদ দিয়ে স্থানীয় সুলতান আহাম্মদ ও মৃত মজিবুর রহমানের ওয়ারিশদের নাম রেকর্ডভুক্ত করা হয়। এ ভুল সংশোধনের দাবিতে শাহিন মিয়া গজারিয়া সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন।
 
অভিযোগ রয়েছে, মামলা দায়েরের পর থেকে বিবাদীপক্ষ মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৫ মে তারা দলবল নিয়ে শাহিন মিয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও উচ্ছেদের চেষ্টা করে।
 
স্থানীয় বাসিন্দা ইয়াহিয়া খান বলেন, ‘জন্মের পর থেকেই দেখে আসছি শাহিন মিয়ার পরিবার এ জমি ভোগদখল করছে। তবে দুই বছর ধরে একটি পক্ষ দাবি করছে, ১৯৬৫ সালে রাহাতুন নেসা নামে এক নারীর কাছ থেকে তারা জমিটি কিনেছে। কিন্তু দলিলে ওই নারীর নাম থাকলেও এলাকায় তাঁর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে একাধিক সালিশও হয়েছে।
 
স্থানীয় ইউপি সদস্য সুলতান বেপারী বলেন, যারা জমির দাবি করছে তারা রাহাতুন নেসা নামে এক নারীর কাছ থেকে ক্রয়ের কথা বলছে। দলিল অনুযায়ী তাদের নামে আরএস রেকর্ড হলেও বাস্তবে ওই নারীর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ কারণে স্থানীয় সালিশে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা জমিটি শাহিন মিয়াদের বলেই মত দেন।
 
শাহিন মিয়া বলেন, ‘জালিয়াতির মাধ্যমে খতিয়ান করিয়েও তারা ক্ষান্ত হয়নি। এখন আমাদের পৈতৃক ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। আমরা নানা ধরনের হুমকি পাচ্ছি। প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু বিচার চাই।
 
এ বিষয়ে অভিযুক্ত সুলতান আহাম্মদের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর পুত্রবধূ পপি আক্তার বলেন, ‘তিনি বাড়িতে নেই। পরে এ বিষয়ে কথা বলবেন।
 
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রুবেল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত