আপডেট : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় মাদকবিরোধী সমাবেশ আনারপুরা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা

মুন্সীগঞ্জের গজারিয়ায় আনারপুরা গ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সর্বসম্মতভাবে আনারপুরা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করা হয়।
 
​শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাতটায় আনারপুরা গ্রামের খেলার মাঠে অনুষ্ঠিত এই মাদকবিরোধী সমাবেশে ইসলামিক চিন্তাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
 
​সমাবেশে বক্তব্যে ছাত্রদল নেতা কাউছার হোসেন বলেন, 'সন্ধ্যার পর যৌক্তিক কোনো কারণ ছাড়া কোনো শিক্ষার্থী বাইরে ঘোরাফেরা করতে পারবে না। আর যারা মাদকের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'
 
​জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক তার বক্তব্যে বলেন, 'বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরাই প্রথম মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করি। পর্যায়ক্রমে এখন গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে মাদকবিরোধী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আনারপুরা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করছি। আজ থেকে যারা মাদক বিক্রি বা সেবনের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে পুরো গ্রাম একজোট হয়ে সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে। মাদকসেবীরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে যার ফলে সমাজে অপরাধ বৃদ্ধি পায়। আমাদের আজকের এই উদ্যোগের ফলে আশা করি আনারপুরা গ্রামের অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে আসবে।'
 
​ইউপি সদস্য শাহজাদা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুক (দা.বা.), সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাইফুল শিকদার, আরিফ শিকদার, মুকুল শিকদার, আহাদ শিকদার, মহিউদ্দিন, আব্দুর রশিদ প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় মাদকবিরোধী সমাবেশ আনারপুরা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় মাদকবিরোধী সমাবেশ আনারপুরা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় আনারপুরা গ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সর্বসম্মতভাবে আনারপুরা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করা হয়।
 
​শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাতটায় আনারপুরা গ্রামের খেলার মাঠে অনুষ্ঠিত এই মাদকবিরোধী সমাবেশে ইসলামিক চিন্তাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
 
​সমাবেশে বক্তব্যে ছাত্রদল নেতা কাউছার হোসেন বলেন, 'সন্ধ্যার পর যৌক্তিক কোনো কারণ ছাড়া কোনো শিক্ষার্থী বাইরে ঘোরাফেরা করতে পারবে না। আর যারা মাদকের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'
 
​জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক তার বক্তব্যে বলেন, 'বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরাই প্রথম মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করি। পর্যায়ক্রমে এখন গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে মাদকবিরোধী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আনারপুরা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করছি। আজ থেকে যারা মাদক বিক্রি বা সেবনের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে পুরো গ্রাম একজোট হয়ে সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে। মাদকসেবীরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে যার ফলে সমাজে অপরাধ বৃদ্ধি পায়। আমাদের আজকের এই উদ্যোগের ফলে আশা করি আনারপুরা গ্রামের অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে আসবে।'
 
​ইউপি সদস্য শাহজাদা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুক (দা.বা.), সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাইফুল শিকদার, আরিফ শিকদার, মুকুল শিকদার, আহাদ শিকদার, মহিউদ্দিন, আব্দুর রশিদ প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত