আপডেট : সোমবার, ০২ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় রমজানে টিসিবির ট্রাক সেল. স্বল্পমূল্যে পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ.

 টিসিবি এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় খোলা ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়েছে। স্বল্পমূল্যে পণ্য পেয়ে খুশি হয়েছেন নিম্ন আয়ের মানুষরা।
 
গতকাল রোববার বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় উন্মুক্ত স্থানে মেসার্স নিউ মর্ডান সুপার শপ এন্টারপ্রাইজের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। বিক্রি শুরুর আগেই ভবেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।
 
এসময় প্রায় ৪০০ জন ক্রেতা সরকার নির্ধারিত ৬০০ টাকা মূল্যে একটি করে প্যাকেজ সংগ্রহ করেন। প্রতি প্যাকেজে ছিল দুই লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি এবং আধা কেজি খেজুর।
 
স্থানীয় বাসিন্দা আমেনা বেগম বলেন, বর্তমান বাজারদরে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। টিসিবির পণ্য স্বল্পমূল্যে পাওয়ায় কিছুটা স্বস্তি মিলছে।
 
ডিলার মো. ইব্রাহিম সরকার জানান, রমজান উপলক্ষে টিসিবির নির্ধারিত প্যাকেজে চিনি, সয়াবিন তেল, ডালসহ কয়েকটি প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের মাঝে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে এবং সুশৃঙ্খল ভাবে বিক্রি কার্যক্রম সম্পন্নের চেষ্টা চলছে।
 
ভবেরচর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ইলিয়াস প্রধান বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অত্যন্ত সহায়ক। আমরা স্থানীয় ভাবে নজরদারি রাখছি যাতে কোনো অনিয়ম না হয় এবং প্রকৃত উপকারভোগীরাই পণ্য পান।
 
ট্যাগ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি অফিসার বলরাম চন্দ্র রায় বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে পণ্য বিক্রি করা হচ্ছে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবির এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রকৃত উপকারভোগীদের সুবিধা নিশ্চিত করতে তদারকি অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় রমজানে টিসিবির ট্রাক সেল. স্বল্পমূল্যে পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় রমজানে টিসিবির ট্রাক সেল. স্বল্পমূল্যে পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ.

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
 টিসিবি এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় খোলা ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়েছে। স্বল্পমূল্যে পণ্য পেয়ে খুশি হয়েছেন নিম্ন আয়ের মানুষরা।
 
গতকাল রোববার বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় উন্মুক্ত স্থানে মেসার্স নিউ মর্ডান সুপার শপ এন্টারপ্রাইজের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। বিক্রি শুরুর আগেই ভবেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।
 
এসময় প্রায় ৪০০ জন ক্রেতা সরকার নির্ধারিত ৬০০ টাকা মূল্যে একটি করে প্যাকেজ সংগ্রহ করেন। প্রতি প্যাকেজে ছিল দুই লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি এবং আধা কেজি খেজুর।
 
স্থানীয় বাসিন্দা আমেনা বেগম বলেন, বর্তমান বাজারদরে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। টিসিবির পণ্য স্বল্পমূল্যে পাওয়ায় কিছুটা স্বস্তি মিলছে।
 
ডিলার মো. ইব্রাহিম সরকার জানান, রমজান উপলক্ষে টিসিবির নির্ধারিত প্যাকেজে চিনি, সয়াবিন তেল, ডালসহ কয়েকটি প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের মাঝে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে এবং সুশৃঙ্খল ভাবে বিক্রি কার্যক্রম সম্পন্নের চেষ্টা চলছে।
 
ভবেরচর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ইলিয়াস প্রধান বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অত্যন্ত সহায়ক। আমরা স্থানীয় ভাবে নজরদারি রাখছি যাতে কোনো অনিয়ম না হয় এবং প্রকৃত উপকারভোগীরাই পণ্য পান।
 
ট্যাগ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি অফিসার বলরাম চন্দ্র রায় বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে পণ্য বিক্রি করা হচ্ছে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবির এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রকৃত উপকারভোগীদের সুবিধা নিশ্চিত করতে তদারকি অব্যাহত রয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত