আপডেট : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় রাতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে বলায় বীর মুক্তিযোদ্ধাকে মারধর

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশী বাড়িওয়ালাকে রাতে সেপটিক ট্যাংক পরিষ্কার করার অনুরোধ করায় এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ওই মুক্তিযোদ্ধাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ছেলের বউকেও মারধর করা হয়।
 
​সোমবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামে এই ঘটনা ঘটে।
 
​হামলায় আহত ব্যক্তিরা হলেন: বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী খন্দকার (৭৫) এবং তাঁর ছেলের বউ ডালিয়া আক্তার (৩০)।
 
​ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী খন্দকার বলেন, "কয়েক বছর আগে আমার বাড়ির পাশে জায়গা কিনে মেঘনা উপজেলার লুটেরচর গ্রামের মৃত লপ্তা আলীর ছেলে শফিকুল ইসলাম একটি বাড়ি নির্মাণ করেন এবং তা ভাড়া দেন। সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য লোকজন নিয়ে আসেন। ময়লা নিষ্কাশনের জন্য আমার বাড়ির ওপর দিয়ে পাইপ নেওয়া হয়। কাজ শুরু করার পরপরই সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। তখন আমি তাঁদের কাজ আপাতত বন্ধ রেখে রাতে কাজ করার অনুরোধ করি। এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলাম আমাকে কিল-ঘুসি মারেন এবং পরবর্তীতে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। আমার চিৎকার শুনে ছেলের বউ ডালিয়া আক্তার বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এ সময় শফিকুল ইসলামের ৩-৪ জন সহযোগী সেখানে উপস্থিত ছিল। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
 
​এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা আক্তার বলেন, "বিকালে তাঁকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর হাতে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি বুকেও ব্যথা অনুভব করছেন। তাঁর পূর্ব থেকেই হার্টের সমস্যা থাকায় আমরা তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি।"
 
​এদিকে মুক্তিযোদ্ধার ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন গজারিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। ​হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান গাফফার বলেন, "একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে বেধড়ক মারধর করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"
 
​এ ঘটনায় সন্ধ্যায় আহত বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
 
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় রাতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে বলায় বীর মুক্তিযোদ্ধাকে মারধর
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় রাতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে বলায় বীর মুক্তিযোদ্ধাকে মারধর

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশী বাড়িওয়ালাকে রাতে সেপটিক ট্যাংক পরিষ্কার করার অনুরোধ করায় এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ওই মুক্তিযোদ্ধাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ছেলের বউকেও মারধর করা হয়।
 
​সোমবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামে এই ঘটনা ঘটে।
 
​হামলায় আহত ব্যক্তিরা হলেন: বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী খন্দকার (৭৫) এবং তাঁর ছেলের বউ ডালিয়া আক্তার (৩০)।
 
​ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী খন্দকার বলেন, "কয়েক বছর আগে আমার বাড়ির পাশে জায়গা কিনে মেঘনা উপজেলার লুটেরচর গ্রামের মৃত লপ্তা আলীর ছেলে শফিকুল ইসলাম একটি বাড়ি নির্মাণ করেন এবং তা ভাড়া দেন। সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য লোকজন নিয়ে আসেন। ময়লা নিষ্কাশনের জন্য আমার বাড়ির ওপর দিয়ে পাইপ নেওয়া হয়। কাজ শুরু করার পরপরই সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। তখন আমি তাঁদের কাজ আপাতত বন্ধ রেখে রাতে কাজ করার অনুরোধ করি। এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলাম আমাকে কিল-ঘুসি মারেন এবং পরবর্তীতে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। আমার চিৎকার শুনে ছেলের বউ ডালিয়া আক্তার বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এ সময় শফিকুল ইসলামের ৩-৪ জন সহযোগী সেখানে উপস্থিত ছিল। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
 
​এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা আক্তার বলেন, "বিকালে তাঁকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর হাতে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি বুকেও ব্যথা অনুভব করছেন। তাঁর পূর্ব থেকেই হার্টের সমস্যা থাকায় আমরা তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি।"
 
​এদিকে মুক্তিযোদ্ধার ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন গজারিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। ​হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান গাফফার বলেন, "একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে বেধড়ক মারধর করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"
 
​এ ঘটনায় সন্ধ্যায় আহত বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
 
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত