আপডেট : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে উধাও দুই সন্তানের জননী.

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বামীর অনুপস্থিতির সুযোগে প্রেমের সম্পর্কের জেরে দুই সন্তানের জননী মোর্শেদা আক্তার মুন্নি (৩০) নামের এক গৃহবধূ প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তিনি স্বামীর জমানো ৩৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী মো. জসিম।
 
এ ঘটনায় গতকাল সোমবার সকালে স্ত্রী মোর্শেদা আক্তার মুন্নি, তার বাবা হযরত আলী ও কথিত প্রেমিক মো. রাসেল এই তিনজনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন জসিম।
 
অভিযোগ সূত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে গজারিয়া উপজেলার চেঙ্গারকান্দি গ্রামের হযরত আলীর মেয়ে মোর্শেদা আক্তার মুন্নির সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয় জসিমের। তাদের সংসারে জেরিন (১৪) নামে এক মেয়ে ও ইয়াসিন (১২) নামে এক ছেলে রয়েছে। বিয়ের পর পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় পাড়ি জমান জসিম। সেখানে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থের মধ্যে প্রায় ৩৫ লাখ টাকা স্ত্রীর ব্যাংক হিসাবে পাঠান বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। প্রায় চার বছর আগে দেশে ফিরে ওই টাকার হিসাব চাইলে স্ত্রী নানা টালবাহানা করতে থাকেন বলেও অভিযোগ করেন জসিম।
 
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জসিমের অনুপস্থিতির সুযোগে ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বাবার বাড়িতে চলে যান মুন্নি। পরে কথিত প্রেমিক রাসেলের সঙ্গে তিনি চলে গেছেন বলে অভিযোগ করেন জসিম।
 
কান্নাজড়িত কণ্ঠে জসিম বলেন, পারিবারিক ভাবে বিয়ে হলেও আমি তাকে কখনো ভালোবাসার কমতি রাখিনি। প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ স্ত্রী ও সন্তানদের জন্য পাঠিয়েছি। সুখে শান্তিতে সংসার করার স্বপ্ন ছিল। কিন্তু সবকিছু এভাবে শেষ হয়ে যাবে, তা কখনো ভাবিনি। যাওয়ার সময় ১০ ভরি স্বর্ণালংকার ও ৩৫ লাখ টাকা নিয়ে গেছে। আমি আমার অর্থ-সম্পদ ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার চাই।
 
অভিযোগের বিষয়ে মোর্শেদা আক্তার মুন্নির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
 
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নকীব আকরাম বলেন, ভুক্তভোগী প্রবাসীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে উধাও দুই সন্তানের জননী.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে উধাও দুই সন্তানের জননী.

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বামীর অনুপস্থিতির সুযোগে প্রেমের সম্পর্কের জেরে দুই সন্তানের জননী মোর্শেদা আক্তার মুন্নি (৩০) নামের এক গৃহবধূ প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তিনি স্বামীর জমানো ৩৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী মো. জসিম।
 
এ ঘটনায় গতকাল সোমবার সকালে স্ত্রী মোর্শেদা আক্তার মুন্নি, তার বাবা হযরত আলী ও কথিত প্রেমিক মো. রাসেল এই তিনজনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন জসিম।
 
অভিযোগ সূত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে গজারিয়া উপজেলার চেঙ্গারকান্দি গ্রামের হযরত আলীর মেয়ে মোর্শেদা আক্তার মুন্নির সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয় জসিমের। তাদের সংসারে জেরিন (১৪) নামে এক মেয়ে ও ইয়াসিন (১২) নামে এক ছেলে রয়েছে। বিয়ের পর পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় পাড়ি জমান জসিম। সেখানে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থের মধ্যে প্রায় ৩৫ লাখ টাকা স্ত্রীর ব্যাংক হিসাবে পাঠান বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। প্রায় চার বছর আগে দেশে ফিরে ওই টাকার হিসাব চাইলে স্ত্রী নানা টালবাহানা করতে থাকেন বলেও অভিযোগ করেন জসিম।
 
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জসিমের অনুপস্থিতির সুযোগে ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বাবার বাড়িতে চলে যান মুন্নি। পরে কথিত প্রেমিক রাসেলের সঙ্গে তিনি চলে গেছেন বলে অভিযোগ করেন জসিম।
 
কান্নাজড়িত কণ্ঠে জসিম বলেন, পারিবারিক ভাবে বিয়ে হলেও আমি তাকে কখনো ভালোবাসার কমতি রাখিনি। প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ স্ত্রী ও সন্তানদের জন্য পাঠিয়েছি। সুখে শান্তিতে সংসার করার স্বপ্ন ছিল। কিন্তু সবকিছু এভাবে শেষ হয়ে যাবে, তা কখনো ভাবিনি। যাওয়ার সময় ১০ ভরি স্বর্ণালংকার ও ৩৫ লাখ টাকা নিয়ে গেছে। আমি আমার অর্থ-সম্পদ ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার চাই।
 
অভিযোগের বিষয়ে মোর্শেদা আক্তার মুন্নির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
 
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নকীব আকরাম বলেন, ভুক্তভোগী প্রবাসীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত