আপডেট : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় সড়ক সংস্কারে নিম্নমানের ইট, এলাকাবাসীর ক্ষোভের মুখে কাজ বন্ধ

​মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীতলা (ভবেরচর) থেকে হোগলাকান্দী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরুর পরপরই অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কের এজিংয়ে নিম্নমানের ইট ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর  আপত্তির মুখে উপজেলা প্রকৌশলী সরেজমিনে পরিদর্শনে এসে সাময়িকভাবে কাজ বন্ধ করে দিয়েছেন। তবে প্রকল্পের মোট বরাদ্দ কত, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো স্পষ্ট তথ্য জানায়নি। 
 
​স্থানীয় সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার কালীতলা ব্র্যাক অফিস থেকে হোগলাকান্দি ইউনুস শিকদারের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটারের এই সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি সড়কটির সংস্কার কাজ শুরু হলে স্থানীয়দের নজরে আসে ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি। সড়কের এজিংয়ের জন্য রাস্তার পাশে ফেলে রাখা ইটের অধিকাংশ দেখলেই বোঝা যায় নিম্নমানের। স্থানীয়দের অভিযোগ, ফেলে রাখা এসব ইট এতটাই ভঙ্গুর যে লাথি দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। 
 
​স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী বাসিন্দারা জানান, এই সড়কটি উপজেলার ৪ থেকে ৫টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র প্রধান মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ ছাড়াও আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে এই বেহাল সড়ক দিয়েই চলাচল করে থাকেন। দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কার কাজ শুরু হলেও কাজের শুরুতেই এমন নিম্নমানের সামগ্রী ব্যবহারে আমরা হতাশ ও ক্ষুব্ধ। শুরুতেই এভাবে তিন নম্বর ইট ব্যবহার করা হলে কাজ শেষ হতে না হতেই সড়কটি আবার নষ্ট হয়ে যাবে। তাই তারা তড়িঘড়ি না করে সড়কটি মানসম্মত, প্রশস্ত ও টেকসইভাবে নির্মাণের জোর দাবি জানান। 
 
​এ বিষয়ে স্থানীয় এলজিইডি ও প্রকৌশল দপ্তরকে অবহিত করা হলে স্থানীয় প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে সত্যতা পান এবং ঠিকাদারকে তাৎক্ষণিক ভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
 
​ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে। এ বিষয়ে ঠিকাদারকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় সড়ক সংস্কারে নিম্নমানের ইট, এলাকাবাসীর ক্ষোভের মুখে কাজ বন্ধ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় সড়ক সংস্কারে নিম্নমানের ইট, এলাকাবাসীর ক্ষোভের মুখে কাজ বন্ধ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
​মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীতলা (ভবেরচর) থেকে হোগলাকান্দী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরুর পরপরই অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কের এজিংয়ে নিম্নমানের ইট ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর  আপত্তির মুখে উপজেলা প্রকৌশলী সরেজমিনে পরিদর্শনে এসে সাময়িকভাবে কাজ বন্ধ করে দিয়েছেন। তবে প্রকল্পের মোট বরাদ্দ কত, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো স্পষ্ট তথ্য জানায়নি। 
 
​স্থানীয় সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার কালীতলা ব্র্যাক অফিস থেকে হোগলাকান্দি ইউনুস শিকদারের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটারের এই সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি সড়কটির সংস্কার কাজ শুরু হলে স্থানীয়দের নজরে আসে ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি। সড়কের এজিংয়ের জন্য রাস্তার পাশে ফেলে রাখা ইটের অধিকাংশ দেখলেই বোঝা যায় নিম্নমানের। স্থানীয়দের অভিযোগ, ফেলে রাখা এসব ইট এতটাই ভঙ্গুর যে লাথি দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। 
 
​স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী বাসিন্দারা জানান, এই সড়কটি উপজেলার ৪ থেকে ৫টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র প্রধান মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ ছাড়াও আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে এই বেহাল সড়ক দিয়েই চলাচল করে থাকেন। দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কার কাজ শুরু হলেও কাজের শুরুতেই এমন নিম্নমানের সামগ্রী ব্যবহারে আমরা হতাশ ও ক্ষুব্ধ। শুরুতেই এভাবে তিন নম্বর ইট ব্যবহার করা হলে কাজ শেষ হতে না হতেই সড়কটি আবার নষ্ট হয়ে যাবে। তাই তারা তড়িঘড়ি না করে সড়কটি মানসম্মত, প্রশস্ত ও টেকসইভাবে নির্মাণের জোর দাবি জানান। 
 
​এ বিষয়ে স্থানীয় এলজিইডি ও প্রকৌশল দপ্তরকে অবহিত করা হলে স্থানীয় প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে সত্যতা পান এবং ঠিকাদারকে তাৎক্ষণিক ভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
 
​ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে। এ বিষয়ে ঠিকাদারকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত