আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ১০ স্বর্ণজয়ী সাঁতারু মাইশাকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা.

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজিত ৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ১০টি স্বর্ণপদক, একটি রৌপ্যপদক এবং ৪টি জাতীয় রেকর্ড গড়ে আলোড়ন সৃষ্টি করা  সাঁতারু ফাতিহা মাহতাব মাইশাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
 
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া মাইশা'র হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন মাইশার বাবা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী মাহতাব উদ্দিন মাসুম, নানা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামসুল ইসলাম বাবুল, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও পরিবারের সদস্যরা।
 
ইউএনও উম্মে হাফসা নাদিয়া বলেন, মাইশা আমাদের গজারিয়ার গর্ব। এত অল্প বয়সে ১০টি স্বর্ণপদক ও ৪টি জাতীয় রেকর্ড গড়া অসাধারণ অর্জন। সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে মফস্বলের সন্তানরাও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ভবিষ্যৎ পথচলায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
 
সংবর্ধনা পেয়ে ফাতিহা মাহতাব মাইশা বলেন, এই সম্মাননা আমাকে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে। বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম ও সবার দোয়া ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। আমার স্বপ্ন একদিন অলিম্পিকের মঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ানো।
 
মাইশার বাবা মাহতাব উদ্দিন মাসুম বলেন, এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, গজারিয়া ও পুরো মুন্সীগঞ্জবাসীর গর্ব। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, প্রশিক্ষকদের সহযোগিতা এবং সবার দোয়ায় এ সাফল্য এসেছে।
 
মাইশার এ সাফল্যে পরিবার, স্বজন, স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে। স্থানীয়দের বিশ্বাস, তার এই কৃতিত্ব নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
 
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ফাতিহা মাহতাব মাইশা ১০টি স্বর্ণপদক ও একটি রৌপ্যপদক জয়ের পাশাপাশি ৪টি জাতীয় রেকর্ড গড়ে দেশের সাঁতার অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ১০ স্বর্ণজয়ী সাঁতারু মাইশাকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ১০ স্বর্ণজয়ী সাঁতারু মাইশাকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা.

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজিত ৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ১০টি স্বর্ণপদক, একটি রৌপ্যপদক এবং ৪টি জাতীয় রেকর্ড গড়ে আলোড়ন সৃষ্টি করা  সাঁতারু ফাতিহা মাহতাব মাইশাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
 
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া মাইশা'র হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন মাইশার বাবা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী মাহতাব উদ্দিন মাসুম, নানা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামসুল ইসলাম বাবুল, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও পরিবারের সদস্যরা।
 
ইউএনও উম্মে হাফসা নাদিয়া বলেন, মাইশা আমাদের গজারিয়ার গর্ব। এত অল্প বয়সে ১০টি স্বর্ণপদক ও ৪টি জাতীয় রেকর্ড গড়া অসাধারণ অর্জন। সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে মফস্বলের সন্তানরাও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ভবিষ্যৎ পথচলায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
 
সংবর্ধনা পেয়ে ফাতিহা মাহতাব মাইশা বলেন, এই সম্মাননা আমাকে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে। বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম ও সবার দোয়া ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। আমার স্বপ্ন একদিন অলিম্পিকের মঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ানো।
 
মাইশার বাবা মাহতাব উদ্দিন মাসুম বলেন, এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, গজারিয়া ও পুরো মুন্সীগঞ্জবাসীর গর্ব। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, প্রশিক্ষকদের সহযোগিতা এবং সবার দোয়ায় এ সাফল্য এসেছে।
 
মাইশার এ সাফল্যে পরিবার, স্বজন, স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে। স্থানীয়দের বিশ্বাস, তার এই কৃতিত্ব নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
 
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ফাতিহা মাহতাব মাইশা ১০টি স্বর্ণপদক ও একটি রৌপ্যপদক জয়ের পাশাপাশি ৪টি জাতীয় রেকর্ড গড়ে দেশের সাঁতার অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত