আপডেট : রোববার, ১৯ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে-এমপি রতন.

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেছেন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
 
গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন। এ সময় জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমকে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অবকাঠামো ঘুরে দেখেন তিনি।
 
সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, গালফ সিকিউরিটি সার্ভিস নামে একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে প্রায় এক বছর ধরে আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ রয়েছে। একই সঙ্গে নতুন জনবল নিয়োগও স্থগিত রয়েছে। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও সেবার মান বজায় রাখতে আউটসোর্সিং কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। হাসপাতালের পরিবেশ ভালো না হলে রোগীরাও স্বস্তি পাবেন না। বিষটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে হাসপাতালের সমস্যা সমাধান নিয়ে কথা হয়েছে।অচিরেই হাসপাতালের বিদ্যমান সমস্যা গুলোর সমাধান করা হবে।
 
হাসপাতালের ভবনের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ার বিষয়ে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সমস্যার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করা উচিত। কাদের আমলে এসব সমস্যা সৃষ্টি হয়েছে, সেটিও সামনে আসা প্রয়োজন। আমাদের দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাস হয়েছে। সরকার ইতোমধ্যে ৫০ শয্যার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে। জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার আন্তরিক ভাবে কাজ করছে। 
 
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, সংসদ সদস্যের সহধর্মিণী নূরে জান্নাত রশ্মি, গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, জ্যেষ্ঠ মেডিকেল কর্মকর্তা খন্দকার আরশাদ কবির, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ধানমন্ডি ৫২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল সিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজির আহমেদ শিকদার, জেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক সবুজ সিকদার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাজিয়া সুলতানা আইভীসহ 
প্রশাসনের কর্মকর্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে-এমপি রতন.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে-এমপি রতন.

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেছেন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
 
গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন। এ সময় জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমকে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অবকাঠামো ঘুরে দেখেন তিনি।
 
সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, গালফ সিকিউরিটি সার্ভিস নামে একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে প্রায় এক বছর ধরে আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ রয়েছে। একই সঙ্গে নতুন জনবল নিয়োগও স্থগিত রয়েছে। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও সেবার মান বজায় রাখতে আউটসোর্সিং কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। হাসপাতালের পরিবেশ ভালো না হলে রোগীরাও স্বস্তি পাবেন না। বিষটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে হাসপাতালের সমস্যা সমাধান নিয়ে কথা হয়েছে।অচিরেই হাসপাতালের বিদ্যমান সমস্যা গুলোর সমাধান করা হবে।
 
হাসপাতালের ভবনের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ার বিষয়ে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সমস্যার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করা উচিত। কাদের আমলে এসব সমস্যা সৃষ্টি হয়েছে, সেটিও সামনে আসা প্রয়োজন। আমাদের দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাস হয়েছে। সরকার ইতোমধ্যে ৫০ শয্যার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে। জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার আন্তরিক ভাবে কাজ করছে। 
 
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, সংসদ সদস্যের সহধর্মিণী নূরে জান্নাত রশ্মি, গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, জ্যেষ্ঠ মেডিকেল কর্মকর্তা খন্দকার আরশাদ কবির, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ধানমন্ডি ৫২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল সিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজির আহমেদ শিকদার, জেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক সবুজ সিকদার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাজিয়া সুলতানা আইভীসহ 
প্রশাসনের কর্মকর্তারা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত