আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গভীর রাতে মাটি ভরাটের কাজে নাশকতা: ২৬টি ড্রেজার পাইপ ভেঙে দিল দুর্বৃত্তরা, ক্ষতি লক্ষাধিক টাকা

মুন্সীগঞ্জের গজারিয়ায় গভীর রাতে মাটি ভরাটের কাজে ব্যবহৃত একটি ড্রেজারের ২৬টি পাইপ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এতে  প্রায় এক লাখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী ড্রেজার মালিক।
 
এ ঘটনায় ভুক্তভোগী ড্রেজার মালিক মোখলেছ মিয়া গতকাল শুক্রবার সকালে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গেল বৃহস্পতিবার  গভীর রাতে উপজেলার ইমামপুর ইউনিয়নের চর ঝাপ্টা গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, চর ঝাপ্টা গ্রামের আলী বেপারী ও শাহজালাল মিয়ার জমি ভরাটের জন্য গত ৯ ডিসেম্বর মেঘনা নদীর তীরে একটি ড্রেজার স্থাপন করে কাজ শুরু করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষ করে ড্রেজারের শ্রমিকরা ঘুমাতে চলে যান। পরদিন সকালে উঠে তারা দেখতে পান, কে বা কাহারা ধারালো শাবল কিংবা ভারী কোনো বস্তু দিয়ে ড্রেজারের ৬ ইঞ্চি ডায়ার, প্রায় ২০ ফুট লম্বা ২৬টি প্লাস্টিকের পাইপ ভেঙে ফেলেছে।
 
ড্রেজার মালিক মোখলেছ মিয়া বলেন, আমি প্রায় ৩০ বছর মানুষের ড্রেজারে শ্রমিক হিসেবে কাজ করেছি। অনেক কষ্ট ও ধারদেনা করে তিন বছর আগে নিজে ড্রেজার কিনে ব্যবসা শুরু করি। এই নাশকতায় আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আমি পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গভীর রাতে মাটি ভরাটের কাজে নাশকতা: ২৬টি ড্রেজার পাইপ ভেঙে দিল দুর্বৃত্তরা, ক্ষতি লক্ষাধিক টাকা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গভীর রাতে মাটি ভরাটের কাজে নাশকতা: ২৬টি ড্রেজার পাইপ ভেঙে দিল দুর্বৃত্তরা, ক্ষতি লক্ষাধিক টাকা

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় গভীর রাতে মাটি ভরাটের কাজে ব্যবহৃত একটি ড্রেজারের ২৬টি পাইপ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এতে  প্রায় এক লাখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী ড্রেজার মালিক।
 
এ ঘটনায় ভুক্তভোগী ড্রেজার মালিক মোখলেছ মিয়া গতকাল শুক্রবার সকালে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গেল বৃহস্পতিবার  গভীর রাতে উপজেলার ইমামপুর ইউনিয়নের চর ঝাপ্টা গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, চর ঝাপ্টা গ্রামের আলী বেপারী ও শাহজালাল মিয়ার জমি ভরাটের জন্য গত ৯ ডিসেম্বর মেঘনা নদীর তীরে একটি ড্রেজার স্থাপন করে কাজ শুরু করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষ করে ড্রেজারের শ্রমিকরা ঘুমাতে চলে যান। পরদিন সকালে উঠে তারা দেখতে পান, কে বা কাহারা ধারালো শাবল কিংবা ভারী কোনো বস্তু দিয়ে ড্রেজারের ৬ ইঞ্চি ডায়ার, প্রায় ২০ ফুট লম্বা ২৬টি প্লাস্টিকের পাইপ ভেঙে ফেলেছে।
 
ড্রেজার মালিক মোখলেছ মিয়া বলেন, আমি প্রায় ৩০ বছর মানুষের ড্রেজারে শ্রমিক হিসেবে কাজ করেছি। অনেক কষ্ট ও ধারদেনা করে তিন বছর আগে নিজে ড্রেজার কিনে ব্যবসা শুরু করি। এই নাশকতায় আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আমি পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত