আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গ্রামে আদালতের রায় থাকা সত্ত্বেও প্রকৃত মালিককে জমিতে কাজ করতে বাধা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে আদালতের রায় থাকা সত্ত্বেও প্রকৃত মালিককে জমিতে কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 
 
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আবদুর রহমান ছয়জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইমামপুর ইউনিয়নের গোসাইরচর মৌজার সিএস ৮৯, এসএ ১২০ ও আরএস ১৮০ খতিয়ানের বিভিন্ন দাগে মোট ২৩ শতাংশ নাল জমির মালিকানা নিয়ে দৌলতপুর গ্রামের আবদুর রহমান ও একই গ্রামের ফেরদাউস গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ায়। দীর্ঘ চার-পাঁচ বছর আইনি লড়াই শেষে আদালত আবদুর রহমানের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন।
 
​ভুক্তভোগী আবদুর রহমান বলেন, আমি ২০০১ সালে দৌলতপুর গ্রামের মৃত মতিউর রহমানের কাছ থেকে দলিল মূলে জমিটি ক্রয় করি। পরবর্তীতে নামজারি ও  খাজনা পরিশোধ করে জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছিলাম। তবে কয়েক বছর পর প্রতিপক্ষরা মামলা দায়ের করে আমার খারিজ বাতিল করালে আমি আদালতে আপিল করি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত আমার পক্ষে রায় দেন। আদালতের রায় পাওয়ার পর জমিতে মাটি ভরাটের কাজ শুরু করতে গেলে ফেরদাউস ও তার লোকজন বাধা দেয় এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
 
​তিনি আরও দাবি করেন, গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিপক্ষকে কাজে বাধা না দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু এরপরও প্রতিপক্ষরা জমিতে কাজ করতে আসা শ্রমিকদের বাড়িতে গিয়ে কাজ না করার জন্য চাপ সৃষ্টি করছে।
 
​এদিকে, অভিযুক্ত ফেরদাউস বলেন, আদালতের ওই রায়ের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে উচ্চ আদালতে আপিল করেছি।  আপিলের চূড়ান্ত রায়ের পর আদালত যার পক্ষে রায় দেবে, জমি সেই পাবে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের কাজ বা পরিবর্তন করা উচিত নয়।
 
​স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে আব্দুর রহমান জমিটি ভোগদখল করে আসছেন। জমিটির ওপর ওয়ারিশ দাবি করে প্রতিপক্ষ আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আব্দুর রহমান রায় পান। তবে আদালতের রায় পাওয়ার পর বাড়ি নির্মাণের উদ্দেশ্যে তিনি বেকু  দিয়ে জমির মাটি কাটতে গেলে প্রতিপক্ষরা তাতে বাধা প্রদান করছে।
 
​এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গ্রামে আদালতের রায় থাকা সত্ত্বেও প্রকৃত মালিককে জমিতে কাজ করতে বাধা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গ্রামে আদালতের রায় থাকা সত্ত্বেও প্রকৃত মালিককে জমিতে কাজ করতে বাধা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে আদালতের রায় থাকা সত্ত্বেও প্রকৃত মালিককে জমিতে কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 
 
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আবদুর রহমান ছয়জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইমামপুর ইউনিয়নের গোসাইরচর মৌজার সিএস ৮৯, এসএ ১২০ ও আরএস ১৮০ খতিয়ানের বিভিন্ন দাগে মোট ২৩ শতাংশ নাল জমির মালিকানা নিয়ে দৌলতপুর গ্রামের আবদুর রহমান ও একই গ্রামের ফেরদাউস গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ায়। দীর্ঘ চার-পাঁচ বছর আইনি লড়াই শেষে আদালত আবদুর রহমানের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন।
 
​ভুক্তভোগী আবদুর রহমান বলেন, আমি ২০০১ সালে দৌলতপুর গ্রামের মৃত মতিউর রহমানের কাছ থেকে দলিল মূলে জমিটি ক্রয় করি। পরবর্তীতে নামজারি ও  খাজনা পরিশোধ করে জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছিলাম। তবে কয়েক বছর পর প্রতিপক্ষরা মামলা দায়ের করে আমার খারিজ বাতিল করালে আমি আদালতে আপিল করি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত আমার পক্ষে রায় দেন। আদালতের রায় পাওয়ার পর জমিতে মাটি ভরাটের কাজ শুরু করতে গেলে ফেরদাউস ও তার লোকজন বাধা দেয় এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
 
​তিনি আরও দাবি করেন, গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিপক্ষকে কাজে বাধা না দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু এরপরও প্রতিপক্ষরা জমিতে কাজ করতে আসা শ্রমিকদের বাড়িতে গিয়ে কাজ না করার জন্য চাপ সৃষ্টি করছে।
 
​এদিকে, অভিযুক্ত ফেরদাউস বলেন, আদালতের ওই রায়ের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে উচ্চ আদালতে আপিল করেছি।  আপিলের চূড়ান্ত রায়ের পর আদালত যার পক্ষে রায় দেবে, জমি সেই পাবে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের কাজ বা পরিবর্তন করা উচিত নয়।
 
​স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে আব্দুর রহমান জমিটি ভোগদখল করে আসছেন। জমিটির ওপর ওয়ারিশ দাবি করে প্রতিপক্ষ আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আব্দুর রহমান রায় পান। তবে আদালতের রায় পাওয়ার পর বাড়ি নির্মাণের উদ্দেশ্যে তিনি বেকু  দিয়ে জমির মাটি কাটতে গেলে প্রতিপক্ষরা তাতে বাধা প্রদান করছে।
 
​এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত