তীব্র গরমে বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিংয়ে মুন্সীগঞ্জের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখা যায়, বিদ্যুৎ চলে যাওয়ার পর তীব্র গরমে রোগীরা ছটফট করছেন। অনেক রোগীর স্বজনরা হাতপাখা ও খাতা দিয়ে বাতাস করছে। হাসপাতালে ভর্তি থাকা ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগীরা গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
হাসপাতালে ভর্তি সাইফুল ইসলাম নামে এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন,এমনিতেই রোগী নিয়ে চিন্তায় আছি, তার ওপর কারেন্ট কিছুক্ষণ পরপর যায় আর আসে। গরমে সুস্থ মানুষই টিকতে পারছে না, আর রোগীরা তো আরও কাবু হয়ে পড়ছে। সরকারি হাসপাতালে একটা জেনারেটর থাকবে না, এটা কেমন কথা?
আরেক রোগীর স্বজন জানান, বিদ্যুৎ না থাকলে রাতে পুরো হাসপাতাল ভুতুড়ে পরিবেশ ধারণ করে। মোমবাতি কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জরুরি সেবা দিতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক নার্স জানান, লোডশেডিংয়ের কারণে রোগীদের স্যালাইন ও ইনজেকশন দিতে চরম বেগ পেতে হয়। বিশেষ করে রাতে অন্ধকারে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। জেনারেটর ব্যবস্থা করা না হলে এই গরমে পরিস্থিতি আরও নাজুক হবে।
স্থানীয়দের মতে, প্রায় পৌনে দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা ৫০ শয্যাবিশিষ্ট গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন শত শত রোগী এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটর অচল থাকায় রোগীসেবায় বিঘ্ন ঘটছে। তাই দ্রুত বিদ্যুৎ সংকট নিরসন এবং জেনারেটর সচল করে স্বাভাবিক সেবার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ (তিথী) বলেন, গত ৯ জুন বাউশিয়া এলাকায় ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় দীর্ঘ সময় জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়। পরবর্তীতে অতিরিক্ত ব্যবহারের কারণে জেনারেটরটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেটি অচল হয়ে পড়ে। জেনারেটরটি মেরামতের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই জেনারেটরটি সচল করা সম্ভব হবে।
এদিকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জিএম মজিবুল হক জানান, সমিতির আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ১৬২ মেগাওয়াট হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৮৮ মেগাওয়াট। চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

মতামত