আপডেট : রোববার, ২৮ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

চিকিৎসার অভাবে নিভে যাচ্ছে রঞ্জুয়ারার জীবন প্রদীপ; এতিম মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চান মা.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা রঞ্জুয়ারা বেগম (৩৫) মরণব্যাধি স্পিন্ডল সেল সারকোমা' নামক ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন।
 
চিকিৎসার অভাবে ধীরে ধীরে নিভে যাচ্ছে তার জীবন প্রদীপ। একমাত্র সপ্তম শ্রেণিতে পড়ুয়া এতিম কন্যা খাদিজার ভবিষ্যতের কথা ভেবেই বাঁচার আকুতি জানাচ্ছেন তিনি।
 
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স-মিলে কাজ করার সময় দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রঞ্জুয়ারার স্বামী ইদ্রিস আলী মারা যান। স্বামীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে নিয়ে জীবনের নতুন সংগ্রাম শুরু করেন রঞ্জুয়ারা। এরই মধ্যে তার শরীরে টিউমার ধরা পড়ে, যা পরে স্পিন্ডল সেল সারকোমা ক্যান্সারে রূপ নেয়।
 
এ পর্যন্ত তার শরীরে দুই দফা অস্ত্রোপচার ও কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসায় প্রায় সাত লাখ টাকা ব্যয় হয়েছে, যা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা এবং এনজিও থেকে ঋণ নিয়ে জোগাড় করা হয়েছে। বর্তমানে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও নিয়মিত থেরাপি বন্ধ রয়েছে। ফলে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
 
সংসার চালাতে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ছোট্ট একটি টং দোকানে পান-সিগারেট বিক্রি করেন রঞ্জুয়ারা। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হলেও সেই অর্থে ঘরভাড়া, মেয়ের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতেই শেষ হয়ে যায়। ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য তার নেই।
 
কান্নাজড়িত কণ্ঠে রঞ্জুয়ারা বলেন, আমার একটি মাত্র মেয়ে। ওর বাবা নেই, ও এতিম। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আরও কিছুদিন বাঁচতে চাই। আমি মারা গেলে ওর দেখাশোনা করার কেউ থাকবে না।
 
রঞ্জুয়ারার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি। সবার সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে একজন মায়ের জীবন এবং নিশ্চিত করতে পারে এক এতিম কন্যার ভবিষ্যৎ। সাহায্য পাঠানোর মাধ্যম (বিকাশ  পার্সোনাল) ০১৯৯০-৯৬৫৯৩৮।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

চিকিৎসার অভাবে নিভে যাচ্ছে রঞ্জুয়ারার জীবন প্রদীপ; এতিম মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চান মা.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চিকিৎসার অভাবে নিভে যাচ্ছে রঞ্জুয়ারার জীবন প্রদীপ; এতিম মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চান মা.

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা রঞ্জুয়ারা বেগম (৩৫) মরণব্যাধি স্পিন্ডল সেল সারকোমা' নামক ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন।
 
চিকিৎসার অভাবে ধীরে ধীরে নিভে যাচ্ছে তার জীবন প্রদীপ। একমাত্র সপ্তম শ্রেণিতে পড়ুয়া এতিম কন্যা খাদিজার ভবিষ্যতের কথা ভেবেই বাঁচার আকুতি জানাচ্ছেন তিনি।
 
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স-মিলে কাজ করার সময় দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রঞ্জুয়ারার স্বামী ইদ্রিস আলী মারা যান। স্বামীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে নিয়ে জীবনের নতুন সংগ্রাম শুরু করেন রঞ্জুয়ারা। এরই মধ্যে তার শরীরে টিউমার ধরা পড়ে, যা পরে স্পিন্ডল সেল সারকোমা ক্যান্সারে রূপ নেয়।
 
এ পর্যন্ত তার শরীরে দুই দফা অস্ত্রোপচার ও কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসায় প্রায় সাত লাখ টাকা ব্যয় হয়েছে, যা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা এবং এনজিও থেকে ঋণ নিয়ে জোগাড় করা হয়েছে। বর্তমানে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও নিয়মিত থেরাপি বন্ধ রয়েছে। ফলে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
 
সংসার চালাতে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ছোট্ট একটি টং দোকানে পান-সিগারেট বিক্রি করেন রঞ্জুয়ারা। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হলেও সেই অর্থে ঘরভাড়া, মেয়ের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতেই শেষ হয়ে যায়। ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য তার নেই।
 
কান্নাজড়িত কণ্ঠে রঞ্জুয়ারা বলেন, আমার একটি মাত্র মেয়ে। ওর বাবা নেই, ও এতিম। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আরও কিছুদিন বাঁচতে চাই। আমি মারা গেলে ওর দেখাশোনা করার কেউ থাকবে না।
 
রঞ্জুয়ারার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি। সবার সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে একজন মায়ের জীবন এবং নিশ্চিত করতে পারে এক এতিম কন্যার ভবিষ্যৎ। সাহায্য পাঠানোর মাধ্যম (বিকাশ  পার্সোনাল) ০১৯৯০-৯৬৫৯৩৮।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত