আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ছুটির দিনেও থেমে নেই সেবা; গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড়.

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটির দিনেও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা অব্যাহত ছিল। ছুটির দিন হলেও জরুরি বিভাগে দ রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
 
গতকাল শনিবার দুপুরে হাসপাতাল ঘুরে দেখা যায়, জরুরি বিভাগের সামনে শিশু, বৃদ্ধ, নারী-পুরুষের দীর্ঘ লাইন। কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন।
 
চার মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে আসা শিরিন আক্তার বলেন, গত দুদিন ধরে আমার মেয়ের প্রচণ্ড জ্বর। প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখিয়েও জ্বর কমছিল না। ছুটির দিনেও হাসপাতালে সেবা পাওয়া যাচ্ছে দেখে অনেক স্বস্তি লাগছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার জন্য ধন্যবাদ।
 
অন্য রোগী মাহমুদুল হক বলেন, আজ সরকারি ছুটি হলেও জরুরি সেবা চালু থাকায় আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা সন্তুষ্ট।
 
এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীরাও এই বিশেষ দিনে কর্তব্যরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের জন্য সাধুবাদ জানান।
 
এবিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দেড়শো রোগী দেখেছি। ছুটির দিন হলেও আমরা নিশ্চিত করি যেন কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। জরুরি সেবাসহ বহির্বিভাগের কার্যক্রম সচল রাখাই আমাদের প্রথম অগ্রাধিকার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ছুটির দিনেও থেমে নেই সেবা; গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড়.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ছুটির দিনেও থেমে নেই সেবা; গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড়.

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটির দিনেও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা অব্যাহত ছিল। ছুটির দিন হলেও জরুরি বিভাগে দ রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
 
গতকাল শনিবার দুপুরে হাসপাতাল ঘুরে দেখা যায়, জরুরি বিভাগের সামনে শিশু, বৃদ্ধ, নারী-পুরুষের দীর্ঘ লাইন। কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন।
 
চার মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে আসা শিরিন আক্তার বলেন, গত দুদিন ধরে আমার মেয়ের প্রচণ্ড জ্বর। প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখিয়েও জ্বর কমছিল না। ছুটির দিনেও হাসপাতালে সেবা পাওয়া যাচ্ছে দেখে অনেক স্বস্তি লাগছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার জন্য ধন্যবাদ।
 
অন্য রোগী মাহমুদুল হক বলেন, আজ সরকারি ছুটি হলেও জরুরি সেবা চালু থাকায় আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা সন্তুষ্ট।
 
এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীরাও এই বিশেষ দিনে কর্তব্যরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের জন্য সাধুবাদ জানান।
 
এবিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দেড়শো রোগী দেখেছি। ছুটির দিন হলেও আমরা নিশ্চিত করি যেন কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। জরুরি সেবাসহ বহির্বিভাগের কার্যক্রম সচল রাখাই আমাদের প্রথম অগ্রাধিকার।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত