আপডেট : রোববার, ১২ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

জাতীয় অ্যাবাকাস প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন জুবায়ের আল হাদি আযান, এবার যুক্তরাষ্ট্রে বিশ্বমঞ্চে লড়বেন

১৮তম ন্যাশনাল অ্যাবাকাস অ্যান্ড মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে সারা দেশে সাড়া ফেলেছে জুবায়ের আল হাদি আযান। অসাধারণ মেধা ও দক্ষতায় প্রতিযোগিতায় অংশ নিয়ে সে দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
 
জানা গেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জটিল সব গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। আযান মাত্র ৫ মিনিটে ৮০টি কঠিন অংকের মধ্যে ৭৯টি সঠিকভাবে সমাধান করে প্রথম স্থান অর্জন করে। মানসিকভাবে কাল্পনিক অ্যাবাকাস ব্যবহার করে সে দ্রুততার সঙ্গে অংকগুলো সমাধান করে, যা বিচারকদেরও মুগ্ধ করেছে।
 
সাধারণত মানুষ যেখানে যোগ-বিয়োগ, গুণ-ভাগের মতো সাধারণ অংকেই সীমাবদ্ধ থাকে, সেখানে আযানের মতো প্রতিযোগীরা জটিল সমীকরণও ক্যালকুলেটরের গতিতে সমাধান করতে সক্ষম হচ্ছে- যা নতুন প্রজন্মের মেধার এক অনন্য উদাহরণ।
 
এই সাফল্যের ধারাবাহিকতায় আযান এখন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ডওয়াইড অ্যাবাকাস প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সেখানে দেশের প্রতিনিধিত্ব করবে সে।
 
জুবায়ের আল হাদি আযানের পিতা আদিলুর রহমান আদিল, যিনি তন্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, সন্তানের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন।
 
আযানের এই অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তর্জাতিক মঞ্চেও সে দেশের মুখ উজ্জ্বল করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জাতীয় অ্যাবাকাস প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন জুবায়ের আল হাদি আযান, এবার যুক্তরাষ্ট্রে বিশ্বমঞ্চে লড়বেন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জাতীয় অ্যাবাকাস প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন জুবায়ের আল হাদি আযান, এবার যুক্তরাষ্ট্রে বিশ্বমঞ্চে লড়বেন

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image
 
১৮তম ন্যাশনাল অ্যাবাকাস অ্যান্ড মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে সারা দেশে সাড়া ফেলেছে জুবায়ের আল হাদি আযান। অসাধারণ মেধা ও দক্ষতায় প্রতিযোগিতায় অংশ নিয়ে সে দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
 
জানা গেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জটিল সব গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। আযান মাত্র ৫ মিনিটে ৮০টি কঠিন অংকের মধ্যে ৭৯টি সঠিকভাবে সমাধান করে প্রথম স্থান অর্জন করে। মানসিকভাবে কাল্পনিক অ্যাবাকাস ব্যবহার করে সে দ্রুততার সঙ্গে অংকগুলো সমাধান করে, যা বিচারকদেরও মুগ্ধ করেছে।
 
সাধারণত মানুষ যেখানে যোগ-বিয়োগ, গুণ-ভাগের মতো সাধারণ অংকেই সীমাবদ্ধ থাকে, সেখানে আযানের মতো প্রতিযোগীরা জটিল সমীকরণও ক্যালকুলেটরের গতিতে সমাধান করতে সক্ষম হচ্ছে- যা নতুন প্রজন্মের মেধার এক অনন্য উদাহরণ।
 
এই সাফল্যের ধারাবাহিকতায় আযান এখন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ডওয়াইড অ্যাবাকাস প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সেখানে দেশের প্রতিনিধিত্ব করবে সে।
 
জুবায়ের আল হাদি আযানের পিতা আদিলুর রহমান আদিল, যিনি তন্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, সন্তানের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন।
 
আযানের এই অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তর্জাতিক মঞ্চেও সে দেশের মুখ উজ্জ্বল করবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত