“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান রাজন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

মতামত