আপডেট : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মুন্সীগঞ্জে কবর জিয়ারত ও দোয়া প্রার্থনা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) আসর নামাজের পর মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুর কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শহীদদের কবর জিয়ারত করা হয় এবং মহান আল্লাহর নিকট তাঁদের রুহের মাগফিরাত, সর্বোচ্চ মর্যাদা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ রাজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাকিব হাসান সাক্কু, জেলা ছাত্র অধিকার পরিষদের কার্যনির্বাহী সদস্য গোলাম মোর্শেদ আসিফ, হরগঙ্গা কলেজের ছাত্রনেতা মো. অপূর্ব, মো. সিয়ামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ, গণতন্ত্র এবং ন্যায়ের পক্ষে কাজ করতে অনুপ্রাণিত করবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মুন্সীগঞ্জে কবর জিয়ারত ও দোয়া প্রার্থনা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মুন্সীগঞ্জে কবর জিয়ারত ও দোয়া প্রার্থনা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) আসর নামাজের পর মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুর কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শহীদদের কবর জিয়ারত করা হয় এবং মহান আল্লাহর নিকট তাঁদের রুহের মাগফিরাত, সর্বোচ্চ মর্যাদা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ রাজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাকিব হাসান সাক্কু, জেলা ছাত্র অধিকার পরিষদের কার্যনির্বাহী সদস্য গোলাম মোর্শেদ আসিফ, হরগঙ্গা কলেজের ছাত্রনেতা মো. অপূর্ব, মো. সিয়ামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ, গণতন্ত্র এবং ন্যায়ের পক্ষে কাজ করতে অনুপ্রাণিত করবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তাঁরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত