জুলাই বিপ্লবে এক সাহসী যোদ্ধা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর মেহেদী ইসলাম (ফয়সাল)। আন্দোলন চলাকালে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে হয়েছিলেন গুলিবিদ্ধ, তবেও সরব ছিলেন পুরো আন্দোলন জুড়ে। উত্তাল আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতন হলেও সে দিন গুলোর স্মৃতি যেনো প্রতিদিনই চোখ ভাসে তার।
টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা মেহেদী আন্দোলনের স্মৃতিকথা জানিয়ে তিনি বলেন, ১৮ জুলাই ২০২৪ সময় তখন সকাল ১০:৪৫ মিনিট নারায়গঞ্জে কোটা বিরোধী আন্দোলনে পুলিশ এর সাথে সকাল থেকেই ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলছিলো। ঠিক দুপুরের পর থেকেই পুলিশ নিরহ ছাত্র জনতার উপর গুলি করা শুরু করে! বেশ অনেকক্ষন পুলিশের গুলির সামনে দাড়িয়ে ' ছিলাম প্রথম দফায় পুলিশের করা , শট গানের ছড়রা গুলি এসে আমার গায়ে লাগে' তারপরেও অদম্য ভরা সাহস বুকে নিয়ে লড়তে থাকি পুলিশের সাথে আমাদের দাবি আমাদের কেই আদায় করতে হবে!
তখন ঘড়িতে ১:৩০ বা তার অধিক সময়' হঠাৎ একটি বুলেট এসে লাগে নারায়ণগঞ্জ কলেজের এক শিক্ষার্থীর গায়ে তার কিছুক্ষণ পরেই আরেকটা বুলেট আমার কাঁধ ছুয়ে বেরিয়ে যায়। তারপরেও দমে যাইনি সেই গুলি ছেঁড়া কাঁধ নিয়ে চলে যায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটাল সেইখান থেকে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর চলে আসি।
বাসায় প্রায় অনেকদিন থাকার পরে ঠিক দুই ২ তারিখ নিজ সমন্বয়ে আন্দোলন গড়ে তুলি: সেই দিনের আন্দোলনে পুলিশের বাধাগ্রস্ত হয়ে পরবর্তী দিনের অপেক্ষা করতে থাকি।
পরবর্তীতে আগষ্টের ৪ তারিখ মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক আসে। ঠিক তখনই দুর্বার সাহসটি আমরা রাজপথে নেমে পড়ি: সেখানেও সকাল থেকে আওয়ামীলীগের গুন্ডাদের এবং পুলিশের সাথে নিরীহ ছাত্রজনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে এক পর্যায়ে পুলিশ এবং ছাত্রলীগ গুলি করা শুরু করে আমি পুলিশের করা গুলি এবং টিয়ারশেল এর ধোঁয়ায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই সেখান থেকে আমাকে এক স্থানীয় আন্টি তার বাসায় নিয়ে আশ্রয় দেয় তবে সেখান থেকে বাসায় ফিরতে পারিনি ছাত্রলীগের কব্জায় পড়ে। সেখান থেকে পালিয়ে পরবর্তীতে একদফা দাবিতে লংমার্চ যোগ দিয়ে সাহস কাজ করছিল। সেই সময় বুকে যে আমাদেরকে স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে ' শত কষ্টের বিনিময়ে আমরা পেয়ে যাই স্বাধীনতা '।
গেজেটে নাম অন্তর্ভুক্তির জন্য মেহেদী জানায়, জুলাইয়ের সে সাহসী দিনের কথা স্বাক্ষর রাখতে এরমধ্যে জুলাই আহতের গেজেটে নাম অন্তর্ভুক্তের জন্য এরমধ্যে আবেদন করেছি।
এদিকে মেহেদীর বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ কমিটির সদস্য সচিব জাহিদ হাসান জানান, মেহেদী জুলাইয়ের এক সাহসী যোদ্ধা। সামনে থেকেই সে সরব ছিলো। আমরা চাই তার নাম গেজেটে অন্তর্ভুক্ত হউক।
মতামত