মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরও বলেন- বিশেষ করে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর আছে।
এ সময় পুলিশ সুপার মো মেনহাজুল আলম জেলার প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করবে এবং আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি সকলের সহযোগিতা কামনা করেছেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত