মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের বর্তমান অবস্থা, বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ এবং তা উত্তরণের সম্ভাব্য উপায় নিয়েও পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করা, সেবার মান উন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতবিনিময় করা হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার এবং জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

মতামত