মুন্সীগঞ্জে অনুষ্ঠিত জেলা রাজস্ব সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে রাজস্ব সংগ্রহে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে রাজস্ব কার্যক্রম আরও জোরদার, সময়োপযোগী ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সভার সভাপতি জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অংশীজনবৃন্দ।
সভায় উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

মতামত