আপডেট : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

জোড়া ব্রিজের মুখ বন্ধ করে বালু ভরাট: পত্রিকায় সংবাদের পর কাজ বন্ধ করলেন ইউএনও

পত্রিকায় সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল-কামারখাড়া সড়কের বাইনখাড়া এলাকার জোড়া ব্রিজের মুখ বন্ধ করে অবৈধভাবে বালু ভরাটের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া।
​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে বালু ভরাটের কাজ বন্ধ করে দেন এবং বালু স্থানান্তরের জন্য ব্যবহৃত পাইপ বিনষ্ট করেন।
​স্থানীয় সূত্র জানায়, বাইনখাড়া জোড়া ব্রিজের মুখ বন্ধ করে ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছিল। ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়ে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। সংবাদের সতত্যা পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করেন ইউএনও।
​অভিযানকালে বালু ভরাটের মূল হোতা বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে কেউ যেন এভাবে পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ক্ষতি করতে না পারে, সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন ইউএনও।
​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান পত্রিকায় সংবাদ দেখার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু ভরাটের কাজ বন্ধ করে দিয়েছি এবং ব্যবহৃত পাইপ বিনষ্ট করেছি। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আইনগত জরিমানা বা জেল দেওয়া সম্ভব হয়নি, তবে এ ধরনের জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কাজ বন্ধ থাকিবে। 
​প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জোড়া ব্রিজের মুখ বন্ধ করে বালু ভরাট: পত্রিকায় সংবাদের পর কাজ বন্ধ করলেন ইউএনও
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জোড়া ব্রিজের মুখ বন্ধ করে বালু ভরাট: পত্রিকায় সংবাদের পর কাজ বন্ধ করলেন ইউএনও

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পত্রিকায় সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল-কামারখাড়া সড়কের বাইনখাড়া এলাকার জোড়া ব্রিজের মুখ বন্ধ করে অবৈধভাবে বালু ভরাটের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া।
​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে বালু ভরাটের কাজ বন্ধ করে দেন এবং বালু স্থানান্তরের জন্য ব্যবহৃত পাইপ বিনষ্ট করেন।
​স্থানীয় সূত্র জানায়, বাইনখাড়া জোড়া ব্রিজের মুখ বন্ধ করে ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছিল। ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়ে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। সংবাদের সতত্যা পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করেন ইউএনও।
​অভিযানকালে বালু ভরাটের মূল হোতা বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে কেউ যেন এভাবে পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ক্ষতি করতে না পারে, সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন ইউএনও।
​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান পত্রিকায় সংবাদ দেখার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু ভরাটের কাজ বন্ধ করে দিয়েছি এবং ব্যবহৃত পাইপ বিনষ্ট করেছি। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আইনগত জরিমানা বা জেল দেওয়া সম্ভব হয়নি, তবে এ ধরনের জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কাজ বন্ধ থাকিবে। 
​প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত