মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবারে (২ আগষ্ট) রাতে উপজেলার নাটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় টঙ্গিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে টঙ্গিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের নাটেশ্বর এলাকা থেকে মো. শরীফ ভূইয়াকে গ্রেফতার করা হয়। সে উপজেলার নাটেশ্বর গ্রামের সিরাজ ভুইয়ার ছেলে।
গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত