"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উন্নয়নে করি অবদান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব, শিশু ও মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন,সমাজ সেবা কর্মকর্তা হামিদুর রহমান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ এবং পরবর্তীতে দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান নিশ্চিত করা হলে শিশু সুস্থ, সবল ও মেধাবী হিসেবে গড়ে ওঠে। তাই মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে পরিবার ও সমাজের সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
মতামত