আপডেট : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে অন্য ইউনিয়নের বাসিন্দাদের বিয়ে পড়ানোর অভিযোগ কাজির বিরুদ্ধে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নিজ ইউনিয়নের বাইরে গিয়ে অন্য ইউনিয়নের বাসিন্দাদের বিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে যশলং ইউনিয়নের কাজি মো. ইকবাল হোসাইনের বিরুদ্ধে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন কামারখাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি মাওলানা রুহুল আমিন মৃধা।
 
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি আলোচনায় আসা এক দম্পতির বিয়ে ও পরবর্তী তালাকের রেজিস্ট্রেশন নিয়ে এ সীমানা-সংক্রান্ত প্রশ্ন উঠেছে। ওই ঘটনায় প্রথম বিয়ের বর রবিনের বাড়ি টঙ্গীবাড়ির পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামে এবং কনে লামিয়া আক্তার প্রিয়ার বাবার বাড়ি কামারখাড়া ইউনিয়নের মালধা গ্রামে। পরে লামিয়া আক্তার প্রিয়া কামারখাড়া ইউনিয়নের কামারখাড়া গ্রামের মো. রাসেল মাঝিকে বিয়ে করেন বলে জানা গেছে।
 
অভিযোগকারী মাওলানা রুহুল আমিন মৃধার দাবি, ওই দুই বিয়ে এবং পরবর্তী তালাকের রেজিস্ট্রেশন যশলং ইউনিয়নের কাজি মো. ইকবাল হোসাইন করেছেন। তাঁর দাবি, কামারখাড়া ইউনিয়নের বাসিন্দাদের বিয়ে পড়ানোর এখতিয়ার তাঁর নেই।
 
মাওলানা রুহুল আমিন মৃধা বলেন, ‘যশলং ইউনিয়নের কাজি মো. ইকবাল হোসাইন আমার কামারখাড়া ইউনিয়ন এলাকার মানুষের বিয়ে পড়াচ্ছেন। নিজ এলাকার বাইরে গিয়ে এভাবে বিয়ে পড়ানো নিয়মবহির্ভূত।’
 
তবে অভিযোগ অস্বীকার করেছেন যশলং ইউনিয়নের কাজি মো. ইকবাল হোসাইন। তিনি বলেন, ‘আমি অন্য ইউনিয়নে গিয়ে বিয়ে পড়াইনি। অন্য ইউনিয়নের কেউ আমার কাছে এসে বিয়ে পড়াতে চাইলে সেই বিয়ের রেজিস্ট্রেশন করতে পারি। যে বিয়ের কথা বলা হচ্ছে, সেটি আমার এলাকার মধ্যেই করানো হয়েছে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে অন্য ইউনিয়নের বাসিন্দাদের বিয়ে পড়ানোর অভিযোগ কাজির বিরুদ্ধে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে অন্য ইউনিয়নের বাসিন্দাদের বিয়ে পড়ানোর অভিযোগ কাজির বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নিজ ইউনিয়নের বাইরে গিয়ে অন্য ইউনিয়নের বাসিন্দাদের বিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে যশলং ইউনিয়নের কাজি মো. ইকবাল হোসাইনের বিরুদ্ধে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন কামারখাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি মাওলানা রুহুল আমিন মৃধা।
 
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি আলোচনায় আসা এক দম্পতির বিয়ে ও পরবর্তী তালাকের রেজিস্ট্রেশন নিয়ে এ সীমানা-সংক্রান্ত প্রশ্ন উঠেছে। ওই ঘটনায় প্রথম বিয়ের বর রবিনের বাড়ি টঙ্গীবাড়ির পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামে এবং কনে লামিয়া আক্তার প্রিয়ার বাবার বাড়ি কামারখাড়া ইউনিয়নের মালধা গ্রামে। পরে লামিয়া আক্তার প্রিয়া কামারখাড়া ইউনিয়নের কামারখাড়া গ্রামের মো. রাসেল মাঝিকে বিয়ে করেন বলে জানা গেছে।
 
অভিযোগকারী মাওলানা রুহুল আমিন মৃধার দাবি, ওই দুই বিয়ে এবং পরবর্তী তালাকের রেজিস্ট্রেশন যশলং ইউনিয়নের কাজি মো. ইকবাল হোসাইন করেছেন। তাঁর দাবি, কামারখাড়া ইউনিয়নের বাসিন্দাদের বিয়ে পড়ানোর এখতিয়ার তাঁর নেই।
 
মাওলানা রুহুল আমিন মৃধা বলেন, ‘যশলং ইউনিয়নের কাজি মো. ইকবাল হোসাইন আমার কামারখাড়া ইউনিয়ন এলাকার মানুষের বিয়ে পড়াচ্ছেন। নিজ এলাকার বাইরে গিয়ে এভাবে বিয়ে পড়ানো নিয়মবহির্ভূত।’
 
তবে অভিযোগ অস্বীকার করেছেন যশলং ইউনিয়নের কাজি মো. ইকবাল হোসাইন। তিনি বলেন, ‘আমি অন্য ইউনিয়নে গিয়ে বিয়ে পড়াইনি। অন্য ইউনিয়নের কেউ আমার কাছে এসে বিয়ে পড়াতে চাইলে সেই বিয়ের রেজিস্ট্রেশন করতে পারি। যে বিয়ের কথা বলা হচ্ছে, সেটি আমার এলাকার মধ্যেই করানো হয়েছে।’

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত