আপডেট : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে ইমামের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সন্তানকে নিয়ে পালিয়েছে ইমাম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব বালিগাঁও এলাকায় একটি ভাড়া বাসা থেকে আসমা আক্তার (২৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম মুহসিন উদ্দিনের স্ত্রী।

সোমবার (৬ জুলাই) রাত আটটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী তাঁদের চার বছরের কন্যাসন্তানকে নিয়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। নিহতের স্বামী মাওলানা মুহসিন উদ্দিন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের ওমর আলী মাতুব্বরের ছেলে। তিনি গত ছয় মাস ধরে পূর্ব বালিগাঁও জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী আসমা আক্তার এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে শিশুদের আরবি পড়াতেন। প্রায় চার মাস ধরে তাঁরা চার বছরের কন্যাসন্তানসহ ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা মো. নুর ইসলাম জানান, সোমবার বিকেল চারটার দিকে মাওলানা মুহসিন তাঁকে ফোন করে স্ত্রীর খোঁজ নিতে বলেন। মুহসিন তাঁকে জানান, তিনি মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ওড়না কেটে তাঁকে নিচে নামিয়ে পানি দিলেও কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যান বলে ফোনে জানান।

স্থানীয় বাসিন্দা কোরবান আলী বলেন, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহম্মেদ বলেন, "ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্বামী ঘটনাস্থলে না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে ইমামের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সন্তানকে নিয়ে পালিয়েছে ইমাম
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে ইমামের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সন্তানকে নিয়ে পালিয়েছে ইমাম

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব বালিগাঁও এলাকায় একটি ভাড়া বাসা থেকে আসমা আক্তার (২৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম মুহসিন উদ্দিনের স্ত্রী।

সোমবার (৬ জুলাই) রাত আটটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী তাঁদের চার বছরের কন্যাসন্তানকে নিয়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। নিহতের স্বামী মাওলানা মুহসিন উদ্দিন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের ওমর আলী মাতুব্বরের ছেলে। তিনি গত ছয় মাস ধরে পূর্ব বালিগাঁও জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী আসমা আক্তার এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে শিশুদের আরবি পড়াতেন। প্রায় চার মাস ধরে তাঁরা চার বছরের কন্যাসন্তানসহ ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা মো. নুর ইসলাম জানান, সোমবার বিকেল চারটার দিকে মাওলানা মুহসিন তাঁকে ফোন করে স্ত্রীর খোঁজ নিতে বলেন। মুহসিন তাঁকে জানান, তিনি মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ওড়না কেটে তাঁকে নিচে নামিয়ে পানি দিলেও কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যান বলে ফোনে জানান।

স্থানীয় বাসিন্দা কোরবান আলী বলেন, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহম্মেদ বলেন, "ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্বামী ঘটনাস্থলে না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত