আপডেট : সোমবার, ১৮ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে বিদ্যালয়ভিত্তিক প্রশিক্ষণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আগামী ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিতব্য “ভূমিসেবা মেলা ২০২৬” উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ভিত্তিক ভূমি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা প্রশিক্ষণে শিক্ষার্থীদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

এদিকে, “ভূমিসেবা মেলা ২০২৬” সফল করতে উপজেলাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। গত ১৫ মে জুমার নামাজের খুতবার পর উপজেলার বিভিন্ন মসজিদে সরকার নির্দেশিত বিজ্ঞপ্তি প্রচার করেন ইমামরা। পাশাপাশি হাট-বাজার ও জনবহুল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে মেলার বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, “ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এই মেলার মাধ্যমে মানুষ নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি জানতে ও গ্রহণ করতে পারবেন। দালালমুক্ত, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে বিদ্যালয়ভিত্তিক প্রশিক্ষণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে বিদ্যালয়ভিত্তিক প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আগামী ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিতব্য “ভূমিসেবা মেলা ২০২৬” উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ভিত্তিক ভূমি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা প্রশিক্ষণে শিক্ষার্থীদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

এদিকে, “ভূমিসেবা মেলা ২০২৬” সফল করতে উপজেলাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। গত ১৫ মে জুমার নামাজের খুতবার পর উপজেলার বিভিন্ন মসজিদে সরকার নির্দেশিত বিজ্ঞপ্তি প্রচার করেন ইমামরা। পাশাপাশি হাট-বাজার ও জনবহুল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে মেলার বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, “ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এই মেলার মাধ্যমে মানুষ নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি জানতে ও গ্রহণ করতে পারবেন। দালালমুক্ত, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত