আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে লিজের দোকান বিক্রির অভিযোগ, লিজ বাতিলের সিদ্ধান্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে সরকারি জমিতে লিজ নিয়ে নির্মিত দোকান বিক্রির অভিযোগে লিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ওঠে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া বলেন, সরকারি জমি লিজ নিয়ে নির্মিত দোকান বিক্রির সুযোগ নেই। সরকারি লিজের দোকান বিক্রি আইনসিদ্ধ নয়। যারা লিজের দোকান বিক্রি করেছেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁদের লিজ বাতিল করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি দিঘিরপাড় বাজারে সরকারি জমিতে লিজ নেওয়া দুটি দোকান বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ইসমাইল পীর নামের এক লিজগ্রহীতা তাঁর লিজ নেওয়া দুটি দোকান বিক্রি করেন। উপজেলার মুলচর গ্রামের জামাল মোল্লার ছেলে সজীব মোল্লা ওই দুটি দোকান ৬৫ লাখ টাকায় কিনেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট লিজগ্রহীতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সভায় জানানো হয়। একই সঙ্গে লিজের শর্ত ভঙ্গের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

সভায় উপজেলার যানজট নিরসন, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতিশ চন্দ্র পাল, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহসভাপতি মো. মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির খান, টঙ্গীবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ রানা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ, যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী, দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাউসার সোহেল উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে লিজের দোকান বিক্রির অভিযোগ, লিজ বাতিলের সিদ্ধান্ত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে লিজের দোকান বিক্রির অভিযোগ, লিজ বাতিলের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে সরকারি জমিতে লিজ নিয়ে নির্মিত দোকান বিক্রির অভিযোগে লিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ওঠে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া বলেন, সরকারি জমি লিজ নিয়ে নির্মিত দোকান বিক্রির সুযোগ নেই। সরকারি লিজের দোকান বিক্রি আইনসিদ্ধ নয়। যারা লিজের দোকান বিক্রি করেছেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁদের লিজ বাতিল করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি দিঘিরপাড় বাজারে সরকারি জমিতে লিজ নেওয়া দুটি দোকান বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ইসমাইল পীর নামের এক লিজগ্রহীতা তাঁর লিজ নেওয়া দুটি দোকান বিক্রি করেন। উপজেলার মুলচর গ্রামের জামাল মোল্লার ছেলে সজীব মোল্লা ওই দুটি দোকান ৬৫ লাখ টাকায় কিনেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট লিজগ্রহীতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সভায় জানানো হয়। একই সঙ্গে লিজের শর্ত ভঙ্গের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

সভায় উপজেলার যানজট নিরসন, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতিশ চন্দ্র পাল, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহসভাপতি মো. মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির খান, টঙ্গীবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ রানা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ, যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী, দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাউসার সোহেল উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত