আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে অবৈধ ড্রেজার বানিজ্য: ফসলি জমি ভরাট, বাড়ছে নদীভাঙ্গন ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখের সামনেই অবাধে চলছে অবৈধ ড্রেজার বাণিজ্য। ড্রেজার ও বাল্কহেডের মাধ্যমে নদী-খাল থেকে বালু উত্তোলন করে কৃষিজমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ উঠেছে। এতে একদিকে দ্রুত কমে যাচ্ছে আবাদযোগ্য জমি, অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
 
সরেজমিনে দেখা যায়, উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া (কে-শিমুলিয়া) ইউনিয়ন ও যশলং ইউনিয়নের সামনের খালে প্রকাশ্যে ড্রেজারের মেশিন ও পাইপ বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, পিন্টু নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করছে।
 
এছাড়া পুরা বাজার, বাঘিয়া, টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও কৃষিজমি ভরাটের কাজ চলছে বলে অভিযোগ রয়েছে।
 
স্থানীয়দের দাবি, এসব কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের কোনো বৈধ অনুমোদন নেই। এরপরও প্রভাবশালী একটি চক্র প্রকাশ্যে ড্রেজার ব্যবহার করে কৃষিজমি ভরাট ও বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে।
 
অভিযোগ রয়েছে, সোনারং এলাকায় শাহজাহান নামে এক ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের একটি স্থানে ড্রেজারের মাধ্যমে ফসলি জমি ভরাট করছেন। এছাড়া পুরা বাজার ও আশপাশের এলাকায় নয়াদ্দার আনোয়ার, রানা, যশলং এলাকার সবুজ, দরজারপাড়ের মো. আসা, মো. ভুট্টু ও তার দুই ভাইসহ কয়েকজন ব্যক্তি ড্রেজার ব্যবহার করে কৃষিজমি ভরাটের সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে দাবি করেন, প্রশাসনের বিভিন্ন স্তরকে 'ম্যানেজ' করেই তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসা পরিচালনা করছেন। ফলে অভিযোগ করেও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না। যদিও এ দাবির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
 
স্থানীয় কৃষকদের ভাষ্য, যে জমিতে বছরের পর বছর ধান, পাট ও বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদিত হতো, সেই আবাদি জমিতে এখন বালু ফেলে ভরাট করা হচ্ছে। এতে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ার পাশাপাশি জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ভবিষ্যতে নদীভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
 
এ বিষয়ে অভিযুক্ত পিন্টুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সামনে আসেন, কথা বলি।" তবে অবৈধ ড্রেজার পরিচালনার অভিযোগের বিষয়ে তিনি সরাসরি কোনো ব্যাখ্যা দেননি।
 
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, "বিষয়টি আমার নজরে এসেছে। খোঁজখবর নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
 
এদিকে এলাকাবাসীর দাবি, অবৈধ ড্রেজার বাণিজ্য, কৃষিজমি ভরাট ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ফসলি জমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং নদী-খাল রক্ষায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে অবৈধ ড্রেজার বানিজ্য: ফসলি জমি ভরাট, বাড়ছে নদীভাঙ্গন ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে অবৈধ ড্রেজার বানিজ্য: ফসলি জমি ভরাট, বাড়ছে নদীভাঙ্গন ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখের সামনেই অবাধে চলছে অবৈধ ড্রেজার বাণিজ্য। ড্রেজার ও বাল্কহেডের মাধ্যমে নদী-খাল থেকে বালু উত্তোলন করে কৃষিজমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ উঠেছে। এতে একদিকে দ্রুত কমে যাচ্ছে আবাদযোগ্য জমি, অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
 
সরেজমিনে দেখা যায়, উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া (কে-শিমুলিয়া) ইউনিয়ন ও যশলং ইউনিয়নের সামনের খালে প্রকাশ্যে ড্রেজারের মেশিন ও পাইপ বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, পিন্টু নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করছে।
 
এছাড়া পুরা বাজার, বাঘিয়া, টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও কৃষিজমি ভরাটের কাজ চলছে বলে অভিযোগ রয়েছে।
 
স্থানীয়দের দাবি, এসব কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের কোনো বৈধ অনুমোদন নেই। এরপরও প্রভাবশালী একটি চক্র প্রকাশ্যে ড্রেজার ব্যবহার করে কৃষিজমি ভরাট ও বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে।
 
অভিযোগ রয়েছে, সোনারং এলাকায় শাহজাহান নামে এক ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের একটি স্থানে ড্রেজারের মাধ্যমে ফসলি জমি ভরাট করছেন। এছাড়া পুরা বাজার ও আশপাশের এলাকায় নয়াদ্দার আনোয়ার, রানা, যশলং এলাকার সবুজ, দরজারপাড়ের মো. আসা, মো. ভুট্টু ও তার দুই ভাইসহ কয়েকজন ব্যক্তি ড্রেজার ব্যবহার করে কৃষিজমি ভরাটের সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে দাবি করেন, প্রশাসনের বিভিন্ন স্তরকে 'ম্যানেজ' করেই তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসা পরিচালনা করছেন। ফলে অভিযোগ করেও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না। যদিও এ দাবির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
 
স্থানীয় কৃষকদের ভাষ্য, যে জমিতে বছরের পর বছর ধান, পাট ও বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদিত হতো, সেই আবাদি জমিতে এখন বালু ফেলে ভরাট করা হচ্ছে। এতে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ার পাশাপাশি জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ভবিষ্যতে নদীভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
 
এ বিষয়ে অভিযুক্ত পিন্টুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সামনে আসেন, কথা বলি।" তবে অবৈধ ড্রেজার পরিচালনার অভিযোগের বিষয়ে তিনি সরাসরি কোনো ব্যাখ্যা দেননি।
 
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, "বিষয়টি আমার নজরে এসেছে। খোঁজখবর নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
 
এদিকে এলাকাবাসীর দাবি, অবৈধ ড্রেজার বাণিজ্য, কৃষিজমি ভরাট ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ফসলি জমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং নদী-খাল রক্ষায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত