শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের পাশাপাশি প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকি করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তাব্যবস্থা এবং পূজারীদের নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ ছাড়া পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাতে যথাযথভাবে তাঁদের দায়িত্ব পালন করেন, সে বিষয়েও তদারকি করা হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্যাপনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মতামত