আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শারদীয় দুর্গাপূজা  সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পূজা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমও পরিচালিত হয়।
 
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় টঙ্গীবাড়ি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য মমতাজ আলো এবং টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় পূজা উদযাপন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দুলাল দাস, সাধারণ সম্পাদক শ্রী অভিজিৎ দাস ববি, নির্মল দেবনাথ, মহাদেব গোপ, শ্রী রতন ঘোষসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শারদীয় দুর্গাপূজা  সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পূজা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমও পরিচালিত হয়।
 
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় টঙ্গীবাড়ি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য মমতাজ আলো এবং টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় পূজা উদযাপন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দুলাল দাস, সাধারণ সম্পাদক শ্রী অভিজিৎ দাস ববি, নির্মল দেবনাথ, মহাদেব গোপ, শ্রী রতন ঘোষসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত