আপডেট : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে বেতকা ইউনিয়নে মহাসিন খাঁন বাবুর নির্বাচনী প্রচারণা ও শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও শোডাউন করেছেন টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মহাসিন খাঁন বাবু। তিনি বেতকা ইউনিয়নের খাঁন পরিবার ও বেতকা ইউনিয়ন মহাজোটের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রচারণা শুরু করেছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বেতকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন।
মহাসিন খাঁন বাবু বলেন আমাদের বেতকা ইউনিয়নের খাঁন পরিবার ও মহাজোট আমাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। আমি আজ থেকে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আশা করি, দলীয় মনোনয়নও পাব।
তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। এ লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বেতকা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে মহাসিন খাঁন বাবুর প্রচারণা শুরুর মধ্য দিয়ে ইউনিয়নটির নির্বাচনী মাঠে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসময় বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন ও বেতকা ইউনিয়ন খাঁন পরিবার ও মহাজোটের সদস্য স্থানীয় নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে বেতকা ইউনিয়নে মহাসিন খাঁন বাবুর নির্বাচনী প্রচারণা ও শোডাউন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে বেতকা ইউনিয়নে মহাসিন খাঁন বাবুর নির্বাচনী প্রচারণা ও শোডাউন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও শোডাউন করেছেন টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মহাসিন খাঁন বাবু। তিনি বেতকা ইউনিয়নের খাঁন পরিবার ও বেতকা ইউনিয়ন মহাজোটের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রচারণা শুরু করেছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বেতকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন।
মহাসিন খাঁন বাবু বলেন আমাদের বেতকা ইউনিয়নের খাঁন পরিবার ও মহাজোট আমাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। আমি আজ থেকে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আশা করি, দলীয় মনোনয়নও পাব।
তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। এ লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বেতকা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে মহাসিন খাঁন বাবুর প্রচারণা শুরুর মধ্য দিয়ে ইউনিয়নটির নির্বাচনী মাঠে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসময় বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন ও বেতকা ইউনিয়ন খাঁন পরিবার ও মহাজোটের সদস্য স্থানীয় নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত