মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ পুরিয়া হেরোইনসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের আমতলী চাঁনতারা মসজিদের পাশ থেকে জনসাধারণের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাররা হলেন টঙ্গীবাড়ি উপজেলার রবনগরকান্দি গ্রামের আবুল হাসেন কাজীর ছেলে মো. সুরুজ কাজী (৩২) এবং ধীপুর গ্রামের করিম শেখের ছেলে আলামিন শেখ (৩৫)।
পরে শনিবার (১৫ আগষ্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের দুজ নকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড এব্য ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাদের মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মতামত