মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সচিব মো. আবুবকর সিদ্দিক এবং সদস্য সচিব মোল্লা আমির হোসেনসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনওকে টঙ্গীবাড়ি উপজেলায় স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন।
মোজাফফর হোসেন

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত