আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়ির প্রেমিক-প্রেমিকার প্রেমের সফর যশোরে, অতঃপর আটক হয়ে থানায়

🔸ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার
🔸 বুধবার তাদের হেফাজতে নেয় টঙ্গীবাড়ি পুলিশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগের পর ১৫ বছরের কিশোরী প্রেমিকাকে নিয়ে যশোরে পুলিশের হাতে আটক হয়েছে ২০ বছর বয়সী প্রেমিক। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে যশোরে গিয়ে টঙ্গীবাড়িতে থানা পুলিশ বাবু বেপারী, কিশোরী ইসরাত জাহানকে তাদের হেফাজতে নেয়। এ সময় জব্দ করা মোটরসাইকেলটি হস্তে করে যশোর পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের নিয়ে টঙ্গীবাড়িতে পৌছেছে থানা পুলিশ।

আটক প্রেমিক বাবু বেপারী (২০) উপজেলার ধীপুর ইউনিয়নের ধীপুর গ্রামের শাহ্ জাহান বেপারীর দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে এবং প্রেমিকা ইসরাত জাহান ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

এদিকে এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছিনতাই হওয়া মোটরসাইকেল নিয়ে ১৫ বছরের কিশোরী প্রেমিকাকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জ থেকে যশোর পলায়ন। অতঃপর পুলিশের হাতে আটক হয়ে ওই প্রেমিক-প্রেমিকার ‘প্রেমের সফর’ গড়িয়েছে থানায়।

পুলিশ সূত্রে জানা যায়, যশোরের বিভিন্ন এলাকায় একটি মোটরসাইকেলে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে সঙ্গে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন বাবু বেপারী। বিষয়টি নজরে এলে যশোর ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাকে ও তার সঙ্গে থাকা কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। বুধবার যশোর গিয়ে টঙ্গীবাড়ি থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।

এর আগে গত ৯ অক্টোবর টঙ্গীবাড়ি উপজেলার রাউৎভোগ ঘোষবাড়ি সেতুর সামনে ধীপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দীন ঢালীর ছেলে আমেরিকা প্রবাসী জুয়েল ঢালীর মোটরসাইকেল, আইফোন, গলার চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েল ঢালী অজ্ঞাত আসামী উল্লেখ করে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দাখিল করে।

পুলিশ সূত্রের দাবি, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি বাবু বেপারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তবে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় বাবু বেপারীর সরাসরি সংশ্লিষ্টতা ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়াতেই হবে।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ জানান, বাবু বেপারীকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। কিশোরীকে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়ির প্রেমিক-প্রেমিকার প্রেমের সফর যশোরে, অতঃপর আটক হয়ে থানায়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ির প্রেমিক-প্রেমিকার প্রেমের সফর যশোরে, অতঃপর আটক হয়ে থানায়

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত