মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত একটি নাম ভিপি আনিস। দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি স্থানীয় রাজনীতিতে নিজের একটি অবস্থান তৈরি করেছেন।
ভিপি আনিস তাঁর রাজনৈতিক পথচলা শুরু করেন ছাত্র রাজনীতির মাধ্যমে। তিনি টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। ছাত্র রাজনীতির গণ্ডি পেরিয়ে যুব রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন আনিস। একপর্যায়ে তিনি টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ভিপি আনিসকে স্থানীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও সংগঠক হিসেবে পরিচিত করেছে। তাঁর অনুসারীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁর নেতৃত্বের অন্যতম শক্তি।
ভিপি আনিস বলেন, “আমি দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনীতি করে আসছি। টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজের ভিপি থেকে শুরু করে উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমানে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। প্রতিটি দায়িত্ব সততা, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে পালন করার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “আমার রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকা। দলীয় আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে টঙ্গীবাড়িতে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত যুবদল গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায় এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখাই আমার প্রধান লক্ষ্য।
মতামত