আপডেট : সোমবার, ১১ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল কাঠবোঝাই ট্রাক, ব্যাপক ক্ষয়ক্ষতি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলদি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঠবোঝাই ট্রাক নির্মাণ সামগ্রীর দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
রবিবার (১০ মে) ভোর ৪টার দিকে উপজেলার সিপাহীপাড়া-দিঘিরপাড় সড়কের আলদি বাজারের দক্ষিণ পাশে অবস্থিত মোল্লা ট্রেড সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, কাঠবোঝাই ট্রাকটি মুন্সীগঞ্জের সিপাহীপাড়া সড়ক হয়ে দিঘিরপাড় এলাকার মজিবর টিম্বার্সে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় দোকানের ভেতরে কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
 
দোকানটির পরিচালক নাঈম মোল্লা জানান, “ঘটনার সময় দোকানের ভেতরে কেউ ছিল না। তাই কোনো মানুষের ক্ষতি হয়নি। তবে দোকানের ভেতরে থাকা মূল্যবান টাংকি ও অন্যান্য মালামাল ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। পরে কাঠ যেখানে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই দিঘিরপাড়ের মজিবর সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।”
 
তিনি আরও জানান, বর্তমানে আরেকটি ট্রাক এনে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর কাজ চলছে।
 
এ বিষয়ে পার্শ্ববর্তী দোকানদার ও কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্যামল গাজী বলেন, “ফজরের নামাজের সময় বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ভারী কাঠবোঝাই ট্রেইলার ট্রাকটি দোকানের ভেতরে ঢুকে আছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার অনুরোধ জানাই, যাতে আরও কোনো দুর্ঘটনা না ঘটে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল কাঠবোঝাই ট্রাক, ব্যাপক ক্ষয়ক্ষতি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল কাঠবোঝাই ট্রাক, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলদি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঠবোঝাই ট্রাক নির্মাণ সামগ্রীর দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
রবিবার (১০ মে) ভোর ৪টার দিকে উপজেলার সিপাহীপাড়া-দিঘিরপাড় সড়কের আলদি বাজারের দক্ষিণ পাশে অবস্থিত মোল্লা ট্রেড সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, কাঠবোঝাই ট্রাকটি মুন্সীগঞ্জের সিপাহীপাড়া সড়ক হয়ে দিঘিরপাড় এলাকার মজিবর টিম্বার্সে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় দোকানের ভেতরে কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
 
দোকানটির পরিচালক নাঈম মোল্লা জানান, “ঘটনার সময় দোকানের ভেতরে কেউ ছিল না। তাই কোনো মানুষের ক্ষতি হয়নি। তবে দোকানের ভেতরে থাকা মূল্যবান টাংকি ও অন্যান্য মালামাল ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। পরে কাঠ যেখানে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই দিঘিরপাড়ের মজিবর সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।”
 
তিনি আরও জানান, বর্তমানে আরেকটি ট্রাক এনে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর কাজ চলছে।
 
এ বিষয়ে পার্শ্ববর্তী দোকানদার ও কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্যামল গাজী বলেন, “ফজরের নামাজের সময় বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ভারী কাঠবোঝাই ট্রেইলার ট্রাকটি দোকানের ভেতরে ঢুকে আছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার অনুরোধ জানাই, যাতে আরও কোনো দুর্ঘটনা না ঘটে।”

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত