আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়ীতে ফসলি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হুমকিতে কৃষক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল-টঙ্গীবাড়ীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে খাল দখল, ভরাট ও দূষণের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কোথাও খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, আবার কোথাও খালের পানি নোংরা ও দূষণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে কৃষি জমিতে পানি আটকে গিয়ে সময়মতো আলু রোপনসহ কৃষি কাজ করতে পারছেন না কৃষকরা।
 
স্থানীয় কৃষকদের অভিযোগ, বর্ষা মৌসুমে খালে পানি জমে থেকে যায় এবং সঠিকভাবে নিষ্কাশন না হওয়ায় জমি দীর্ঘসময় পানিবন্দি থাকে। এতে আলু, শাকসবজি ও রবিশস্য চাষ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সময়মতো রোপণ না করতে পারায় উৎপাদন ব্যয় বাড়ছে এবং অনিশ্চয়তার মুখে পড়েছে মৌসুমি ফসল চাষ।
 
এলাকাবাসীর ভাষ্য, খাল রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ নেই। বছর বছর সমস্যা আরও বাড়ছে। খাল সংস্কার, দখলমুক্ত করা এবং পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য তারা দ্রুত প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন।
 
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল বলেন, টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৯০ শতাংশ জমিতে আলুসহ নানা ফসলের আবাদ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আড়িয়ল  ইউনিয়নে আবাদে অগ্রগতি তুলনামূলকভাবে কম।
 
তিনি আরও জানান, বিভিন্ন স্থানে খালের মুখ বন্ধ ও দখল হয়ে থাকায় পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে, ফলে ওই এলাকায় চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
 
জেলা ও উপজেলা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খাল পুনরুদ্ধার ও সংস্কারের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কার্যকর উদ্যোগ ও নজরদারি ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।
 
খাল দখল ও দূষণে পানিনিষ্কাশন ব্যবস্থার অবনতি শুধু পরিবেশ নয়, আলু চাষসহ কৃষিকাজেও বড় ধরনের সংকট তৈরি করেছে। কৃষকরা দ্রুত সমাধানের অপেক্ষায় দিন গুনছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়ীতে ফসলি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হুমকিতে কৃষক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে ফসলি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হুমকিতে কৃষক

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল-টঙ্গীবাড়ীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে খাল দখল, ভরাট ও দূষণের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কোথাও খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, আবার কোথাও খালের পানি নোংরা ও দূষণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে কৃষি জমিতে পানি আটকে গিয়ে সময়মতো আলু রোপনসহ কৃষি কাজ করতে পারছেন না কৃষকরা।
 
স্থানীয় কৃষকদের অভিযোগ, বর্ষা মৌসুমে খালে পানি জমে থেকে যায় এবং সঠিকভাবে নিষ্কাশন না হওয়ায় জমি দীর্ঘসময় পানিবন্দি থাকে। এতে আলু, শাকসবজি ও রবিশস্য চাষ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সময়মতো রোপণ না করতে পারায় উৎপাদন ব্যয় বাড়ছে এবং অনিশ্চয়তার মুখে পড়েছে মৌসুমি ফসল চাষ।
 
এলাকাবাসীর ভাষ্য, খাল রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ নেই। বছর বছর সমস্যা আরও বাড়ছে। খাল সংস্কার, দখলমুক্ত করা এবং পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য তারা দ্রুত প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন।
 
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল বলেন, টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৯০ শতাংশ জমিতে আলুসহ নানা ফসলের আবাদ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আড়িয়ল  ইউনিয়নে আবাদে অগ্রগতি তুলনামূলকভাবে কম।
 
তিনি আরও জানান, বিভিন্ন স্থানে খালের মুখ বন্ধ ও দখল হয়ে থাকায় পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে, ফলে ওই এলাকায় চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
 
জেলা ও উপজেলা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খাল পুনরুদ্ধার ও সংস্কারের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কার্যকর উদ্যোগ ও নজরদারি ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।
 
খাল দখল ও দূষণে পানিনিষ্কাশন ব্যবস্থার অবনতি শুধু পরিবেশ নয়, আলু চাষসহ কৃষিকাজেও বড় ধরনের সংকট তৈরি করেছে। কৃষকরা দ্রুত সমাধানের অপেক্ষায় দিন গুনছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত