মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বালুর মাঠ এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী রতন খানের বাড়িতে রাতের আঁধারে ইট নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িতে থাকা তার অসুস্থ বাবা-মায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা বাড়িটি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে বাড়ির জানালার গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সময় বাড়িতে রতন খানের অসুস্থ বাবা-মা অবস্থান করছিলেন। ইট নিক্ষেপের শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং রাতভর উদ্বেগের মধ্যে কাটান। ঘটনার পর থেকে ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও তারা শঙ্কিত রয়েছেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
ব্যবসায়ী রতন খান বলেন, “কেউ পরিকল্পিতভাবেই হয়তো এ জঘন্য কাজ করেছে। আমার অসুস্থ বাবা-মা বাড়িতে থাকেন। এ ধরনের ঘটনায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।”
ভুক্তভোগী পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত