মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো উপহারস্বরূপ খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা এই খেজুর পেয়েছেন।
বৃহস্পতিবার টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৩১টি মাদ্রাসার মাঝে মোট ৩৩ কার্টুন খেজুর বিতরণ করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পবিত্র রমজান মাসে ইফতারের জন্য সৌদি আরব সরকারের এই উপহার পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সৌদি আরব সরকারের পাঠানো এই খেজুর দেশের বিভিন্ন মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে টঙ্গীবাড়ী উপজেলার মাদ্রাসাগুলোর মাঝেও এই খেজুর বিতরণ করা হয়।
এ সময় ইউএনও বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরব সরকারের এই উপহার মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ আনন্দের বিষয় এবং এতে তাদের ইফতারে সহায়তা হবে।
মতামত