আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়ীদিতে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট, লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ড্রেজিং ও বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে জব্দ করা ড্রেজার মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী হাসাইল ট্রলার ঘাটের পূর্ব পাশ ও হাসাইল-বানারী স্কুলের দক্ষিণ পাশ এবং কে-শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি এলাকার কাজলরেখা নদীর তীর ও ধামারণ ব্রিজের পশ্চিম পাশে শিকারিবাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সরেজমিনে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিন ও পাইপের উপস্থিতি পাওয়া যায়। পরে অবৈধভাবে ড্রেজার লাইন স্থাপন করে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।
টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন অবৈধভাবে ড্রেজার স্থাপন করে বালু ভরাটের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তন এবং পরিবেশ ও নদীর তীরের ক্ষতিসাধন রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ অবৈধভাবে ড্রেজিং বা বালু ভরাটের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থ রক্ষা, অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন প্রতিরোধ এবং নদী ও পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়ীদিতে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট, লাখ টাকা জরিমানা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীদিতে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট, লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ড্রেজিং ও বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে জব্দ করা ড্রেজার মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী হাসাইল ট্রলার ঘাটের পূর্ব পাশ ও হাসাইল-বানারী স্কুলের দক্ষিণ পাশ এবং কে-শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি এলাকার কাজলরেখা নদীর তীর ও ধামারণ ব্রিজের পশ্চিম পাশে শিকারিবাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সরেজমিনে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিন ও পাইপের উপস্থিতি পাওয়া যায়। পরে অবৈধভাবে ড্রেজার লাইন স্থাপন করে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।
টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন অবৈধভাবে ড্রেজার স্থাপন করে বালু ভরাটের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তন এবং পরিবেশ ও নদীর তীরের ক্ষতিসাধন রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ অবৈধভাবে ড্রেজিং বা বালু ভরাটের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থ রক্ষা, অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন প্রতিরোধ এবং নদী ও পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত