বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভায় কামরুজ্জামান রতন এমপি
টেকসই বসতি গড়ে তুলতে সাধারণ মানুষকেও দায়িত্বশীল হতে হবে
▫️ "সবর্জনীন বাসস্থান টেকসই নগরায়ণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। টেকসই বসতি গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সোমবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে এবার "সবর্জনীন বাসস্থান টেকসই নগরায়ণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ, টেকসই ও বাসযোগ্য নগর ও বসতি গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায়
অংশগ্রহণকারীরা বিশ্ব বসতি দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মুন্সীগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী রেজাউল ইসলাম খান ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভার শুরুতেই উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম খান বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, পরিকল্পিত ও পরিবেশবান্ধব বসতি নিশ্চিত করা গেলে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তাই এ লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত