এক সপ্তাহ আগে মধ্য রাতে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের ময়লার স্তুপ থেকে এক নবজাতক উদ্ধার হওয়া এবং করনীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়োছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা শিশু কল্যান বোর্ডের অনুষ্ঠিত সভায় নবজতকের বিষয়ে তার নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ এবং প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী । এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার, আবুল বাশার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তাসহ বোর্ডের অন্যান্য সদস্যগণ।
সভায় গজারিয়ায় ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় তার বৈধ অভিভাবকত্ব প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যবৃন্দ তাঁদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। পরবর্তীতে নবজাতকের নিরাপত্তা, সুরক্ষা, সার্বিক কল্যাণ এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ৩০ জুন দিবাগত রাত ১টার দিকে
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আয়া হঠাৎ শুনতে পান শিশুর কান্নার শব্দ। জানালা দিয়ে তাকিয়ে ময়লার স্তূপে পড়ে থাকা এক নবজাতক কান্না করছে। মুহুর্তেই বিস্মিত আয়া বিষয়টি নার্সদের জানালে তারা ময়লার স্তূপের পাশ থেকে কন্যা শিশুটিকে জীবিত উদ্ধার করেন। এরপর নবজাতককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে সুস্থ করে তোলা হয়। বর্তমানে নবজাতক উপজেলা সমাজ সেবা কার্যালয়ের অধীনে রয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

মতামত