আপডেট : রোববার, ২৯ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

তীব্র জ্বালানি সংকট মুন্সীগঞ্জে ১২ দিন পর অকটেন পেয়ে যানবাহনের দীর্ঘ সারি

মুন্সীগঞ্জে তীব্র জ্বালানি সংকটের মধ্যে ১২ দিন পর একটি ফিলিং স্টেশনে অকটেন সরবরাহ আসায় সেখানে সৃষ্টি হয়েছে উপচে পড়া ভিড় ও চরম বিশৃঙ্খলা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা। শনিবার সকালে মুন্সীগঞ্জের নিমতলা এলাকায় অবস্থিত মোহাম্মাদিয়া ফিলিং স্টেশনে অকটেন বিক্রি শুরু হলে শত শত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। প্রায় দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেও অনেক চালক তেল পাননি বলে অভিযোগ করেছেন।
 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন সিরাজদীখান, শ্রীনগর ও লৌহজং উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে জ্বালানি সংকট চলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
 
অপেক্ষমাণ এক প্রাইভেটকার চালক বলেন, দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো শৃঙ্খলা নেই। ঠিকমতো তেলও পাওয়া যাচ্ছে না।
 
অভিযোগ উঠেছে, যানবাহনের পরিবর্তে বোতল ও গ্যালনে তেল সরবরাহ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে ক্ষুব্ধ চালকরা হর্ন বাজিয়ে প্রতিবাদ জানান।
 
একজন অ্যাম্বুলেন্স চালক বলেন, জরুরি সেবার গাড়ি নিয়েও দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো অগ্রাধিকার নেই। বোতলে তেল দেওয়ার কারণে আমরা তেল পাচ্ছি না।
 
একজন মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা রোদে দাঁড়িয়ে আছি, অথচ বোতল নিয়ে আসা লোকজন আগে তেল পাচ্ছে। এটা বন্ধ করা উচিত।
 
আরেক চালক অভিযোগ করেন, পাম্পে তেল নেই, কিন্তু খোলা বাজারে বেশি দামে ঠিকই পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলেও ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এক পুলিশ কর্মকর্তা জানান, শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
 
ফিলিং স্টেশনের মালিক ডা. আমির হামজা হিমেল বলেন, ১২ দিন পর এক লরি অকটেন পেয়েছি। ডিপো থেকে নিয়মিত সরবরাহ না থাকায় এই সংকট তৈরি হয়েছে। এখানে আমাদের কোনো গাফিলতি নেই। 
 
ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না পাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তীব্র জ্বালানি সংকট মুন্সীগঞ্জে ১২ দিন পর অকটেন পেয়ে যানবাহনের দীর্ঘ সারি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তীব্র জ্বালানি সংকট মুন্সীগঞ্জে ১২ দিন পর অকটেন পেয়ে যানবাহনের দীর্ঘ সারি

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জে তীব্র জ্বালানি সংকটের মধ্যে ১২ দিন পর একটি ফিলিং স্টেশনে অকটেন সরবরাহ আসায় সেখানে সৃষ্টি হয়েছে উপচে পড়া ভিড় ও চরম বিশৃঙ্খলা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা। শনিবার সকালে মুন্সীগঞ্জের নিমতলা এলাকায় অবস্থিত মোহাম্মাদিয়া ফিলিং স্টেশনে অকটেন বিক্রি শুরু হলে শত শত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। প্রায় দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেও অনেক চালক তেল পাননি বলে অভিযোগ করেছেন।
 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন সিরাজদীখান, শ্রীনগর ও লৌহজং উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে জ্বালানি সংকট চলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
 
অপেক্ষমাণ এক প্রাইভেটকার চালক বলেন, দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো শৃঙ্খলা নেই। ঠিকমতো তেলও পাওয়া যাচ্ছে না।
 
অভিযোগ উঠেছে, যানবাহনের পরিবর্তে বোতল ও গ্যালনে তেল সরবরাহ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে ক্ষুব্ধ চালকরা হর্ন বাজিয়ে প্রতিবাদ জানান।
 
একজন অ্যাম্বুলেন্স চালক বলেন, জরুরি সেবার গাড়ি নিয়েও দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো অগ্রাধিকার নেই। বোতলে তেল দেওয়ার কারণে আমরা তেল পাচ্ছি না।
 
একজন মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা রোদে দাঁড়িয়ে আছি, অথচ বোতল নিয়ে আসা লোকজন আগে তেল পাচ্ছে। এটা বন্ধ করা উচিত।
 
আরেক চালক অভিযোগ করেন, পাম্পে তেল নেই, কিন্তু খোলা বাজারে বেশি দামে ঠিকই পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলেও ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এক পুলিশ কর্মকর্তা জানান, শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
 
ফিলিং স্টেশনের মালিক ডা. আমির হামজা হিমেল বলেন, ১২ দিন পর এক লরি অকটেন পেয়েছি। ডিপো থেকে নিয়মিত সরবরাহ না থাকায় এই সংকট তৈরি হয়েছে। এখানে আমাদের কোনো গাফিলতি নেই। 
 
ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না পাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত