আপডেট : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

দলীয় পদে না থেকেও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৪০০ মানুষের মাঝে খাবার বিতরণ

কোনো দলীয় পদ নেই, নেই অঢেল সম্পদ কিংবা রাজনৈতিক প্রভাব। তবুও বিএনপির প্রতি অগাধ ভালোবাসা আর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা থেকেই তাঁর মৃত্যুতে প্রায় ৪০০ মানুষের জন্য গরুর মাংসের খিচুরি কুলখানির আয়োজন করেছেন এক সাধারণ মানুষ।
তিনি শহীদ খান। মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেহেরপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে বিশ্বাসী হলেও তিনি কখনো দলীয় কোনো পদে ছিলেন না। সীমিত আয়ের মানুষ হয়েও নিজের সাধ্যের মধ্যে এমন আয়োজন করে এলাকায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে শহীদ খান রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ববোধ থেকে এই কুলখানির আয়োজন করেন। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বেহেরপাড়া গ্রামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে মুসল্লি ও এলাকাবাসীরা অংশ নেন। দোয়া শেষে গরুর মাংস দিয়ে রান্না করা খিচুরি পরিবেশন করা হয় প্রায় ৪০০ মানুষের মাঝে। খিচুরির সঙ্গে ডিম ও অন্যান্য খাবারও পরিবেশন করা হয়।
শহীদ খান বলেন,
“আমি কোনো বড় নেতা নই, আমার কোনো পদ-পদবি বা সম্পদ নেই। কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক ছিলেন। জুমার দিনের দোয়ার মাধ্যমে তাঁর জন্য মাগফিরাত কামনা করাই আমার কাছে সবচেয়ে বড় সম্মান মনে হয়েছে।”
এলাকাবাসীরা জানান, একজন সাধারণ মানুষ হয়েও রাজনৈতিক নেত্রীর প্রতি এমন ভালোবাসা ও শ্রদ্ধা সত্যিই বিরল। শহীদ খানের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়দের মতে, এটি শুধু একটি কুলখানি আয়োজন নয়; বরং একজন সাধারণ মানুষের পক্ষ থেকে দেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নেত্রীর প্রতি গভীর সম্মান, ভালোবাসা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দলীয় পদে না থেকেও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৪০০ মানুষের মাঝে খাবার বিতরণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দলীয় পদে না থেকেও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৪০০ মানুষের মাঝে খাবার বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image
কোনো দলীয় পদ নেই, নেই অঢেল সম্পদ কিংবা রাজনৈতিক প্রভাব। তবুও বিএনপির প্রতি অগাধ ভালোবাসা আর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা থেকেই তাঁর মৃত্যুতে প্রায় ৪০০ মানুষের জন্য গরুর মাংসের খিচুরি কুলখানির আয়োজন করেছেন এক সাধারণ মানুষ।
তিনি শহীদ খান। মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেহেরপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে বিশ্বাসী হলেও তিনি কখনো দলীয় কোনো পদে ছিলেন না। সীমিত আয়ের মানুষ হয়েও নিজের সাধ্যের মধ্যে এমন আয়োজন করে এলাকায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে শহীদ খান রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ববোধ থেকে এই কুলখানির আয়োজন করেন। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বেহেরপাড়া গ্রামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে মুসল্লি ও এলাকাবাসীরা অংশ নেন। দোয়া শেষে গরুর মাংস দিয়ে রান্না করা খিচুরি পরিবেশন করা হয় প্রায় ৪০০ মানুষের মাঝে। খিচুরির সঙ্গে ডিম ও অন্যান্য খাবারও পরিবেশন করা হয়।
শহীদ খান বলেন,
“আমি কোনো বড় নেতা নই, আমার কোনো পদ-পদবি বা সম্পদ নেই। কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক ছিলেন। জুমার দিনের দোয়ার মাধ্যমে তাঁর জন্য মাগফিরাত কামনা করাই আমার কাছে সবচেয়ে বড় সম্মান মনে হয়েছে।”
এলাকাবাসীরা জানান, একজন সাধারণ মানুষ হয়েও রাজনৈতিক নেত্রীর প্রতি এমন ভালোবাসা ও শ্রদ্ধা সত্যিই বিরল। শহীদ খানের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়দের মতে, এটি শুধু একটি কুলখানি আয়োজন নয়; বরং একজন সাধারণ মানুষের পক্ষ থেকে দেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নেত্রীর প্রতি গভীর সম্মান, ভালোবাসা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত